logo

২৩ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি দিয়ে প্রজ্ঞাপন জারি

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
২৩ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি দিয়ে প্রজ্ঞাপন জারি
শিক্ষা মন্ত্রণালয়ের লোগো। ছবি: ওয়েবসাইট থেকে নেওয়া

আগামী ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ছুটি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

রোববার (২০ সেপ্টেম্বর) শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে বলা হয়, ইসলামিক ফাউন্ডেশনের গত ১২ সেপ্টেম্বর সিদ্ধান্তের প্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের গত ২০ মে জারি করা ছুটির তালিকার অংশ-১৬৩ নম্বর প্রজ্ঞাপন আংশিক সংশোধনক্রমে ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকায় পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম তারিখ সংশোধন করে ২৩ সেপ্টেম্বর করা হলো।

এর আগে স্কুল-কলেজের ছুটির তালিকায় ফাতেহা-ই-ইয়াজদহম উপলক্ষে ২৪ সেপ্টেম্বর উল্লেখ ছিল। যদিও এ ছুটি চাঁদ দেখার ওপর নির্ভরশীল।

এদিকে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরুর তারিখও এ জন্য এক দিন পিছিয়েছে। ক্লাস শুরু হবে ২৪ সেপ্টেম্বর। পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ২৩ সেপ্টেম্বর দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে এক দিনের ছুটি থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।