পাসের হারে মেয়েরা, জিপিএ-৫ এ এগিয়ে ছেলেরা

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। ফলাফলে সারা দেশে পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী।
শনিবার (৩১ অক্টোবর) ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভা কক্ষে ফল প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিকদের সামনে ফলাফলের বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, সব বোর্ডে ছাত্ররা পাস করেছে ৪৭ দশমিক ৭৫ শতাংশ, মেয়েরা পাস করেছে ৫৬ দশমিক ৩১ শতাংশ।
জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রে মেয়েদের চেয়ে এগিয়ে রয়েছেন ছেলেরা। পাসের হারে মেয়েদের থেকে ছেলেরা এগিয়ে গেছে ৮ দশমিক ৫৬ শতাংশ।
সারা দেশে জিপিএ-৫ পেয়েছেন ২০ হাজার ৩৬৩ ছাত্র। আর ছাত্রীরা জিপিএ-৫ পেয়েছেন ১৯ হাজার ৭২১ জন। ছাত্রীদের থেকে ৬৪২ জন ছাত্র বেশি জিপিএ-৫ পেয়েছে।


