বিজেপিতে যোগ দিয়ে মোদির প্রতি কৃতজ্ঞতা কোয়েল মল্লিকের

ক্ষমতার পালাবদলের সঙ্গে আরও অনেক রাজনীতিবিদের মতো ভোল পাল্টে ফেলেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিকও। কট্টর হিন্দুত্ববাদি সংগঠন বিজেপি’র দেয়া টোপ গিলে মমতা বন্দোপাধ্যায়ের দল ও সংসদ সদস্য পদ থেকে ইস্তফা দেন তিনি।
যথারীতি নিজের সেই শূণ্য আসনে এবার বিজেপির হয়ে লড়বেন তিনি। সোমবার বিধানসভায় দলটির প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন কোয়েল। এদিন বিজেপিতে যোগদানের পরই রাজ্যসভার মনোনয়ন জমা দিতে বিধানসভায় যান তিনি। এর আগে রোববারই তাঁকে রাজ্যসভার প্রার্থী ঘোষণা করে বিজেপি।
রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক
প্রার্থী হিসেবে মনোনীত করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রতি কৃতজ্ঞতা জানান কোয়েল। কোয়েল মল্লিক বলেন, ‘‘ওঁরা এই কয়েক মাসের মধ্যেই বাংলায় যেভাবে উন্নয়ন শুরু করে দিয়েছেন, সেটা সত্যিই আমরা দেখে আনন্দিত৷ দেশের জন্য কাজ করার যে আমি সুযোগ পাচ্ছি, সেটার জন্য নিজেকে খুবই ধন্য ও সম্মানিত মনে করছি৷’’
মিঠুন ও কোয়েলের রাজনৈতিক লড়াইয়ে উত্তপ্ত টালিপাড়া
বিজেপি-তে যোগ দিয়ে তিনি জানান যে দেশের মানুষের কল্যাণ ও সেবা করতে পারবেন বলেই তিনি রাজনীতিতে এসেছেন। কোয়েল বলেন যে, শেষ কিছু মাসে রাজ্যে উন্নয়নের কাজ চলছে। আগের থেকে অনেক বেশি কাজ হচ্ছে৷ এই প্রসঙ্গে তিনি তাঁর বাবা, বর্ষীয়ান অভিনেতা রঞ্জিত মল্লিকের কথা বলেন৷