Advertisement

‘কাঞ্চানা ৪’-এ পর্দা মাতাবেন নয়নতারা

এশিয়া পোস্ট বিনোদন
‘কাঞ্চানা ৪’-এ পর্দা মাতাবেন নয়নতারা
রাঘব লরেন্সের সঙ্গে ‘কাঞ্চানা ৪’-এ দেখা যাবে নয়নতারাকে। ছবি: সংগৃহীত

দক্ষিণী সিনেমার সাড়া জাগানো হরর কিংডম ‘কাঞ্চানা’য় আসছে বড় ধামাকা। এবার ফ্র্যাঞ্চাইজির চতুর্থ কিস্তি ‘কাঞ্চনা ৪’-এ যুক্ত হচ্ছেন লেডি সুপারস্টার নয়নতারা।

জনপ্রিয় এই তামিল হরর-কমেডি হিন্দিসহ বেশ কিছু ভাষায় সিনেমাপ্রেমীদের মধ্যে আলোড়ন তোলে। আগের তিন পর্বের সাফল্যের পর পরবর্তী কিস্তি নিয়ে সিনেপাড়ায় উন্মাদনা যেন থামছেই না। রাঘব লরেন্সের বহুল প্রতীক্ষিত ‘কাঞ্চনা ৪’ এবার হাজির হলো এক বিশাল চমক। এ সিনেমার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও শক্তিশালী চরিত্রে দেখা যেতে পারে দক্ষিণী সিনেমার ‘লেডি সুপারস্টার’ নয়নতারাকে।

ভারতীয় গণমাধ্যম সিনেএক্সপ্রেস সূত্রে জানা যায়, সিনেমার মূল মোড় ঘুরিয়ে দেওয়া একটি ফ্ল্যাশব্যাপ অংশে প্রভাবশালী চরিত্রে অভিনয় করবেন নয়নতারা। তবে নির্মাতাদের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। বরাবরের মতো রাঘব লরেন্স নিজেই সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন, পরিচালনা করছেন এবং প্রধান চরিত্রে অভিনয় করছেন।

এরই মধ্যে সিনেমাটির কাস্টিং বেশ জমকালো রূপ নিয়েছে। ছবিতে প্রধান নারী চরিত্রে আছেন পূজা হেগড়ে। তেলেগু ও হিন্দি ইন্ডাস্ট্রির এই অভিনেত্রীর পাশাপাশি তামিল সিনেমায় অভিষেক হতে যাচ্ছে বলিউড কুইন নোরা ফাতেহির। এ ছাড়া ভিলেন চরিত্রে দেখা যাবে ‘কেজিএফ’ খ্যাত ‘গারুদা’ রাম এবং আনন্দ রাজকে।

সান পিকচার্স ও গোল্ডমাইন্স টেলিফিল্মসের যৌথ পরিবেশনায় ‘কাঞ্চনা ৪’-এর শুটিং বর্তমানে পুরোদমে চলছে। চমৎকার এই কাস্টিং এবং নয়নতারার সম্ভাব্য এন্ট্রি সিনেমাটিকে ঘিরে দর্শকদের আগ্রহ আকাশচুম্বী করে তুলেছে। আগের তিন পর্বের মতো এটিও কি দর্শক মাতাবে পারবে—সময়ই বলে দেবে তা।