Advertisement

নওমিকা-প্রগতির সঙ্গে বেদাংয়ের ত্রিভুজ প্রেমের গল্প

এশিয়া পোস্ট বিনোদন
নওমিকা-প্রগতির সঙ্গে বেদাংয়ের ত্রিভুজ প্রেমের গল্প
প্রগতি শ্রীবাস্তব, বেদাংস নায়না ও নওমিকা সরন

ক্যারিয়ারের শুরুতেই বলিউডের অন্যতম চকলেট বয় তকমা নিজের করে নিয়েছেন বেদাং রায়না। ‘দ্য আর্চিস’ ও ‘জিগরা’ খ্যাত বলিউড হার্টথ্রব বেদাঙ্গ রায়না এখন টক অব দ্য ইন্ডাস্ট্রি। একদিকে যেমন তার ‘ম্যায় বাপাস আউঙ্গা’ সিনেমার মুক্তি নিয়ে উন্মাদনা তুঙ্গে, ঠিক তখনই নতুন এক প্রজেক্ট নিয়ে সিনেপাড়ায় শুরু হয়েছে জোর ফিসফাস। ম্যাডক ফিল্মসের আসন্ন থ্রিলার-কমেডিতে এবার দুই নবাগতা সুন্দরীর সঙ্গে রোমান্স করতে দেখা যাবে এই অভিনেতাকে।

এর আগে শোনা যায়, ডিম্পল কাপাডিয়ার নাতনি নওমিকা সরণের বলিউড অভিষেক হতে যাচ্ছে বেদাংয়ের হাত ধরে। কিন্তু টুইস্ট এখানেই শেষ নয়! এবার জানা গেল, রোমাইন্টক সিনেমাটিতে এন্ট্রি নিয়েছেন আরেক দক্ষিণী সুন্দরী প্রগতি শ্রীবাস্তব। নওমিকার সঙ্গে শুধু পর্দাতেই না, বাস্তবেও বেদাংয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে বলে গুঞ্জন। বেশ কয়েকবার বিভিন্ন জায়গায় তাদের একসঙ্গে ঘনিষ্ঠভাবে দেখা গেছে। সূত্র: নিউজ এইটিন

এক নায়ক, দুই প্রেমিকা—ইন্ডিয়ান সিনেমার চিরায়ত একটি ধারা হলেও নতুন এই প্রজেক্টে সেই ধারা ভেঙে নতুনত্ব নিয়ে আসা হবেই জানিয়েছে প্রযোজনা সংস্থার ঘনিষ্ঠ সূত্র। নাম ঠিক না হওয়া এ সিনেমার গল্প কেবল কমেডি থ্রিলারই নয়, এতে থাকছে একটি বহুমাত্রিক ত্রিমুখী প্রেমের টানাপোড়েন। গল্পে বেদাংয়ের চরিত্রের সঙ্গে নওমিকা এবং প্রগতি—দুজনেরই রসায়ন জমজমাটভাবে ফুটিয়ে তোলা হবে। প্রকাশ ঝা-র ‘জনদেশ’ এবং আনন্দ এল রাইয়ের ‘নখরেওয়ালি’র পর এটিই হতে যাচ্ছে হিন্দিতে প্রগতির তৃতীয় বড় প্রজেক্ট।

পরিচালক জগদীপ সিধুর সিনেমাটিতে দুই নতুন জুটির কেমিস্ট্রি দেখতে অনুরাগীরা কতটা মুখিয়ে আছেন, তা সামাজিক যোগাযোগমাধ্যমের চর্চা দেখলেই বোঝা যায়। এরই মধ্যে বেশিরভাগ অংশের শুটিং শেষ হয়েছে।

সব ঠিক থাকলে ২০২৬ সালের শেষ নাগাদ রুপালি পর্দায় ঝড় তুলতে আসছে বেদাং, নওমিকা ও প্রগতির এই ত্রিমুখী প্রেমের সমীকরণ। বেদাং-নওমিকা জুটি কি বাস্তবেই প্রেমে হাবুডুবু খাচ্ছে, নাকি কেবলই সিনেমার প্রচারণার কোনো কৌশল। এখন দেখার বিষয়, সব ছাপিয়ে পর্দার এই জমজমাট রসায়ন বক্স অফিসে কতটা ম্যাজিক দেখাতে পারে!