বিশ্বকাপে পাকিস্তানি তারকারা কে কোন দলের সমর্থক

বিশ্বকাপ ফুটবল এলেই পুরো বিশ্বের মতো পাকিস্তানি তারকারাও মেতে ওঠেন এক অদ্ভুত ফুটবল উন্মাদনায়। জার্সি গায়ে উৎসব, প্রিয় দলের সমর্থনে র্যালি এবং বন্ধুদের সঙ্গে ম্যাচ নিয়ে নানা আলোচনা ও কথার লড়াইয়ে মেতে ওঠেন বিনোদন ভুবনের তারকারা। যদিও ফুটবলে পাকিস্তানের নিজস্ব কোনো দল নেই, তবুও দেশটির কারিগরদের হাতে তৈরি অফিসিয়াল বল প্রতি আসরেই তাদের বিশেষ গর্বের কারণ। ক্রিকেট তারকা থেকে শুরু করে শোবিজ জগতের সেলিব্রিটিরা মূলত আর্জেন্টিনা ও ব্রাজিল—এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের সমর্থক হিসেবে বিভক্ত হয়ে পড়েন। নিচে দেখে নেওয়া যাক পাকিস্তানি বিনোদন জগতের শীর্ষ তারকারা কে কোন দলের জন্য গলা ফাটান।
মাহিরা খান (আর্জেন্টিনা)

পাকিস্তানের শীর্ষ তারকা মাহিরা খান ফুটবল বিশ্বকাপে কট্টরভাবে আর্জেন্টিনা এবং ফুটবল জাদুকর লিওনেল মেসির সমর্থক। ২০২২ সালের কাতার বিশ্বকাপের সময় মাহিরা তার ভাই হিসান খানকে নিয়ে দোহার লুসাইল স্টেডিয়ামে আকাশি-নীল জার্সি পরে মেসি ও তার দলকে সমর্থন জানান। ফাইনালে মাঠে বসে আলবিসেলেস্তেদের বিশ্বজয় দেখা মাহিরা খানের জীবনের অন্যতম সেরা ও আবেগঘন ফুটবল অভিজ্ঞতা।
হানিয়া আমির (আর্জেন্টিনা)

পাকিস্তানের বর্তমান সময়ের অন্যতম শীর্ষ ও জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার ভক্ত। তিনি মূলত মহাতারকা লিওনেল মেসির একনিষ্ঠ সমর্থক। বিশ্বকাপের সময় সামাজিক যোগাযোগমাধ্যমে আর্জেন্টিনার প্রতি নিজের ভালোবাসা ও উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় তাকে। হানিয়ার চাওয়া, আবারও শিরোপা জিতুক আর্জেন্টিনা।
ফিরোজ খান (পর্তুগাল ও ব্রাজিল)

জনপ্রিয় ড্রামা অ্যাক্টর ফিরোজ খান কিছুটা ভিন্ন ধারার পছন্দ দেখিয়েছেন। তিনি মূলত পর্তুগাল ও ক্রিশ্চিয়ানো রোনালদোর কট্টর সমর্থক। রোনালদোর ফাইটিং স্পিরিট ও ফিটনেস তাকে দারুণভাবে অনুপ্রাণিত করে। এ ছাড়াও তিনি ফুটবলের পরাশক্তি ব্রাজিলকেও মনেপ্রাণে সমর্থন করেন। সেলেসাওদের ছন্দময় জোগো বোনিতো ফুটবল দেখতে তিনি ভীষণ পছন্দ করেন।
সজল আলি (আর্জেন্টিনা)

টেলিভিশন ও চলচ্চিত্রের অন্যতম শীর্ষ ও জনপ্রিয় অভিনেত্রী সজল আলি ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার একজন কট্টর সমর্থক। কাতার বিশ্বকাপের মাঠে গিয়ে ফাইনাল উপবোগ করেছিলেন তিনি। আর্জেন্টিনার আক্রমণাত্মক ও নান্দনিক ফুটবল খেলা সজলকে বরাবরই মুগ্ধ করে।
সাহার হাশমি (ব্রাজিল)

‘সাইদাই’ তারকা ফিরোজ খানের সহ-অভিনেতা এ সময়ের অন্যতম তারকা সাহার হাশমি ছোটবেলা থেকেই ব্রাজিলের খেলা দেখতে পছন্দ করেন। ব্রাজিলের গতিময় সুন্দর ফুটবলেন ভক্ত তিনি। এবারের বিশ্বকাপ শিরোপা ব্রাজিল পাবে বলেই তার বিশ্বাস।
মেহউইশ হায়াত (স্পেন)

২০০৭ সাল থেকে পাকিস্তানি সুপার মডেল-অভিনেত্রী মেহউইশ হায়াতের প্রিয় দল স্পেন। মূলত ডেভিড ভিয়ার খেলা দেখেই দলটির প্রতি ভালোবাসা তৈরি হয়েছিল তার। স্পেনের নিখুঁত পাসিং ফুটবল, বল দখলে রাখার কৌশল এবং দলগত সমন্বয় তাকে আপ্লুত করে।
বিলাল আব্বাস খান (আর্জেন্টিনা)

পাকিস্তানের অন্যতম জনপ্রিয় এবং প্রতিভাবান অভিনেতা বিলাল আব্বাস খানও ফুটবল বিশ্বকাপে নীল-সাদা শিবিরের একজন কট্টর সমর্থক। আর্জেন্টিনা দলের লড়াকু মানসিকতা এবং নান্দনিক পাসিং ফুটবল তাকে সবসময় টানে। এবারও প্রিয় দল চ্যাম্পিয়ন ট্রফি উঁচিয়ে ধরবে—এমনটাই প্রত্যাশা বিলালের।
.png)
