
ওয়েব সিরিজে পরিণীতি চোপড়া
মা হওয়ার পর আবার অভিনয়ে ফিরছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। ‘শক: ট্রাস্ট নো ওয়ান’ শিরোনামের সিরিজ দিয়ে প্রথমবার ওটিটি দুনিয়ায়ও পা রাখছেন তিনি। ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে সিরিজটির প্রথম ঝলক। দীর্ঘ বিরতি কাটিয়ে কাজে ফেরা নিয়ে পরিণীতি জানান, এই সিরিজের মাধ্যমে তার পুত্র নীরেরও অভিনয়ে হাতেখড়ি হয়ে গেছে।




















