logo

চরকিতে আসছে ‘মায়ার জঞ্জাল’, অপির প্রশংসায় ঋত্বিক

এশিয়া পোস্ট বিনোদন
এশিয়া পোস্ট বিনোদন
চরকিতে আসছে ‘মায়ার জঞ্জাল’, অপির প্রশংসায় ঋত্বিক
চরকি প্রকাশিত ‘মায়ার জঞ্জাল’ এর পোস্টারের একাংশ

নির্মাণের প্রায় ছয় বছর পর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘মায়ার জঞ্জাল’। ইন্দ্রনীল রায় চৌধুরী পরিচালিত সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের অপি করিম ও কলকাতার নির্মাণের প্রায় ছয় বছর পর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘মায়ার জঞ্জাল’। ইন্দ্রনীল রায় চৌধুরী পরিচালিত সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের অপি করিম ও কলকাতার ঋত্বিক চক্রবর্তী।

২০১৯ সালে নির্মাণের পর থেকেই বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে ‘মায়ার জঞ্জাল’। চীন, রাশিয়া, ইন্দোনেশিয়া, ইতালি, ভারত ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন উৎসবে সিনেমাটি প্রদর্শিত হয়। পরে ২০২৩ সালে বাংলাদেশ ও ভারতে প্রেক্ষাগৃহে মুক্তি পায় এটি।

আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসা পেয়েছে সিনেমাটি। ইতালির রোমে আয়োজিত ‘এশিয়াটিকা ফিল্ম ফেস্টিভ্যাল’-এর ‘এনকাউন্টার উইথ এশিয়ান সিনেমা’ বিভাগে সেরা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের জুরি অ্যাওয়ার্ড পায় ‘মায়ার জঞ্জাল’। যুক্তরাজ্যের ‘রেইনবো চলচ্চিত্র উৎসব’-এও সেরা চলচ্চিত্রের পুরস্কার জেতে এটি। পাশাপাশি ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এশিয়ান কমপিটিশন বিভাগে সেরা চিত্রনাট্যের পুরস্কার অর্জন করে সিনেমাটি।

সোমবার রাতে ওটিটিতে সিনেমাটি মুক্তির খবর জানায় চরকি। আগামী ২৪ সেপ্টেম্বর থেকে প্ল্যাটফর্মটিতে দেখা যাবে ‘মায়ার জঞ্জাল’।

এদিকে সিনেমাটি ওটিটিতে আসার খবর জানিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন ঋত্বিক চক্রবর্তী। সেখানে তিনি অপি করিমের অভিনয়ের প্রশংসা করেন। সিনেমাটিতে তার স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন অপি। পাশাপাশি সোহেল মণ্ডলের সঙ্গে এই ছবিতেই প্রথমবার কাজ করার অভিজ্ঞতার কথাও জানান ঋত্বিক।

মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘বিষাক্ত প্রেম’ ও ‘সুবালা’- এই দুটি ছোটগল্প অবলম্বনে নির্মিত হয়েছে ‘মায়ার জঞ্জাল’। সিনেমাটিতে অপি করিম, ঋত্বিক চক্রবর্তী ও সোহেল মণ্ডলের পাশাপাশি অভিনয় করেছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, অমিত সাহাসহ দুই বাংলার আরও বেশ কয়েকজন শিল্পী।

বাংলাদেশের ভিউস অ্যান্ড ভিশনস ও কলকাতার ফ্লিপবুক যৌথভাবে সিনেমাটি প্রযোজনা করেছে। এর প্রযোজক জসিম উদ্দিন।