Advertisement

প্রস্তত হচ্ছে ‘ফারজি ২’

এশিয়া পোস্ট বিনোদন
প্রস্তত হচ্ছে ‘ফারজি ২’
অ্যামাজন প্রইমের জনপ্রিয় ওয়েব সিরিজ ফারজি’র দ্বিতীয় সিজনের শুটিং আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

অ্যামাজন প্রইমের জনপ্রিয় ওয়েব সিরিজ ফারজি’র দ্বিতীয় সিজনের শুটিং আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। শহীদ কাপুর এবং বিজয় সেতুপতি অভিনীত বহুল প্রতীক্ষিত এই ওয়েব সিরিজের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করা অভিনেত্রী রাশি খান্না ইতিমধ্যেই ফারজি ২-এর শুটিংয়ে অংশ নিয়েছেন। খবর: বলিউড হাঙ্গামা

Advertisement

প্রথম সিজনের ধারাবাহিকতায় রাশি খান্নাকে আবারও আরবিআই কর্মকর্তা চরিত্রে দেখা যাবে। এই সিজনেও তিনি শহীদ কাপুর এবং বিজয় সেতুপতির সঙ্গে পর্দা ভাগ করবেন।

‘ফারজি’ মূলত একটি ব্ল্যাক কমেডি ক্রাইম থ্রিলার সিরিজ, যা তৈরি ও পরিচালনা করেছেন জনপ্রিয় পরিচালক জুটি রাজ ও ডিকে।

ফারজি ২-এর শুটিংয়ে রাশি খান্না। ছবি: বলিউড হাঙ্গামা
ফারজি ২-এর শুটিংয়ে রাশি খান্না। ছবি: বলিউড হাঙ্গামা

প্রথম পর্বে দেখা গিয়েছিল ‘সানি’ চরিত্রে অভিনয় করা শহীদ কাপুর একজন হতাশ শিল্পী কীভাবে নিজের আর্থিক সংকট কাটিয়ে উঠতে জাল নোট তৈরির ব্যবসায় জড়িয়ে পড়েন।

অন্যদিকে একজন পুলিশ কর্মকর্তা ‘মাইকেল বেদানায়গম’ চরিত্রে বিজয় সেতুপতি আন্তর্জাতিক জাল নোটের নেটওয়ার্ক ধ্বংস করতে মরিয়া হয়ে ওঠেন। এভাবেই এগিয়ে যায় গল্প।

প্রথম সিজনে কে কে মেনন, ভুবন অরোরা এবং রেজিনা ক্যাসানড্রাও গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন। দ্বিতীয় সিজনের মূল কাহিনী এবং চরিত্রগুলোর নতুন মোড় সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।

প্রস্তত হচ্ছে ‘ফারজি ২’