Advertisement

জুনের প্রথম সপ্তাহের ওটিটি

জুনের প্রথম সপ্তাহের ওটিটি
জুনের প্রথম সপ্তাহের ওটিটি। ছবি: সংগৃহীত

জুনের প্রথম সপ্তাহে ওটিটি দর্শকদের জন্য অ্যাকশন, রোমান্স, পারিবারিক ড্রামা ও ডকুমেন্টারির সমন্বয়ে থাকছে জমজমাট বিনোদনের আয়োজন। নেটফ্লিক্স, জিওহটস্টার, অ্যামাজন প্রাইম ভিডিও ও সনিলিভে মুক্তি পাচ্ছে বেশ কয়েকটি বহুল প্রতীক্ষিত সিনেমা, সিরিজ ও ডকুমেন্টারি। ১-৭ জুন বিভিন্ন ঘরানার কনটেন্ট নিয়ে দর্শকদের জন্য থাকছে বৈচিত্র্যময় আয়োজন।

১. নট সুইটেবল ফর ওয়ার্ক

নট সুইটেবল ফর ওয়ার্ক
নট সুইটেবল ফর ওয়ার্ক

ওটিটি প্ল্যাটফর্ম জিওহটস্টারে আগামী ২ জুন মুক্তি পাচ্ছে ‘নট সুইটেবল ফর ওয়ার্ক’। ম্যানহাটনের মারে হিল এলাকাকে কেন্দ্র করে নির্মিত এই ড্রামা সিরিজে পাঁচজন উচ্চাকাঙ্ক্ষী তরুণ পেশাজীবীর জীবন তুলে ধরা হয়েছে। পেশাগত ও ব্যক্তিগত সাফল্যের লক্ষ্যে তাদের সংগ্রাম ও সম্পর্কের নানা দিক উঠে আসবে সিরিজটিতে।

২. ধুরন্ধর: দ্য রিভেঞ্জ

ধুরন্ধর: দ্য রিভেঞ্জ
ধুরন্ধর: দ্য রিভেঞ্জ

এই বছরের সব রেকর্ড ভেঙে দিয়েছে আদিত্য ধর পরিচালিত অ্যাকশনধর্মী সিনেমা ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। ব্লকবাস্টার এই সিনেমাটিতে রণবীর সিং অভিনয় করেছেন জাসকিরাত সিং রাঙ্গি চরিত্রে। পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে তিনি সন্ত্রাসী নেটওয়ার্কের বিরুদ্ধে লড়াইয়ে নামেন। জিওহটস্টারে আগামী ৪ জুন মুক্তি পাবে সিনেমাটি।

৩. অফিস রোমান্স

অফিস রোমান্স
অফিস রোমান্স

নেটফ্লিক্সের এই সপ্তাহের সেরা আকর্ষণ জেনিফার লোপেজ ও ব্রেট গোল্ডস্টেইন অভিনীত রোমান্টিক কমেডি ‘অফিস রোমান্স’। ৫ জুন নেটফ্লিক্সে মুক্তি পাবে এটি। কর্মক্ষেত্রে সম্পর্কের বিরুদ্ধে কঠোর নীতি অনুসরণ করলেও নতুন করপোরেট আইনজীবী ড্যানিয়েল ব্লাঞ্চফ্লাওয়ারের প্রেমে পড়ে যান জ্যাকি ক্রুজ।

৪. মা বেহেন

মা বেহেন
মা বেহেন

আগামী ৪ জুন বলিউড সুপারলেডি মাধুরী দীক্ষিতের ‘মা বেহেন’ আসছে ওটিটি প্ল্যাটফর্মে। এই ক্রাইম-কমেডিতে আরও থাকছেন তৃপ্তি ডিমরি ও ধর্ণা দুর্গা। গল্পটি আবর্তিত হয়েছে এক মধ্যবিত্ত ভারতীয় পরিবারকে ঘিরে। রান্নাঘরে একটি মরদেহ খুঁজে পাওয়ার পর পরিবারের স্বাভাবিক জীবন অদ্ভুত ও বিশৃঙ্খল ঘটনায় ভরে ওঠে।

৫. মেড ইন ইন্ডিয়া: আ টাইটান স্টোরি

মেড ইন ইন্ডিয়া: আ টাইটান স্টোরি
মেড ইন ইন্ডিয়া: আ টাইটান স্টোরি


ভারতের জনপ্রিয় ব্র্যান্ড টাইটানের প্রতিষ্ঠার ইতিহাস নিয়ে নির্মিত জীবনীভিত্তিক ড্রামা সিরিজ ‘মেড ইন ইন্ডিয়া: আ টাইটান স্টোরি’ দেখা যাবে অ্যামাজন প্রাইম ভিডিওতে। জিম সার্ভ এতে অভিনয় করেছেন জেরক্সেস দেসাই চরিত্রে। ৩ জুন মুক্তি পেতে যাওয়া সিনেমাটিতে জেআরডি টাটার ভূমিকায় দেখা যাবে নাসিরুদ্দিন শাহকে।

৬. গুল্লাক সিজন ৫

গুল্লাক সিজন ৫
গুল্লাক সিজন ৫

জনপ্রিয় পরিবারকেন্দ্রিক কমেডি-ড্রামা ‘গুল্লাক’-এর পঞ্চম সিজনে আবারও ফিরে আসছে মিশ্র পরিবার। সন্তোষ, শান্তি, অন্নু ও আমানকে ঘিরে সমসাময়িক চ্যালেঞ্জ, নতুন দায়িত্ব এবং পারিবারিক পরিবর্তনের গল্প তুলে ধরা হবে নতুন মৌসুমে। সনি লিভে ৫ জুন মুক্তি পাবে সিরিজটি।

৭. ডোন্ট কল আ কামব্যাক

ডোন্ট কল আ কামব্যাক
ডোন্ট কল আ কামব্যাক



ওটিটি জিওহটস্টারে দেখা যাবে স্পোর্টসকাস্টার নোয়া ঈগল সঞ্চালিত স্পোর্টস ডকুমেন্টারি ‘ডোন্ট কল আ কামব্যাক’। সিরিজটিতে ক্রীড়া ইতিহাসের স্মরণীয় প্রত্যাবর্তন ও শেষ মুহূর্তের নাটকীয় জয়ের গল্প তুলে ধরা হয়েছে। খেলোয়াড়দের মানসিক চাপ ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মুহূর্তগুলোও এতে গুরুত্ব পেয়েছে।