Advertisement

মঞ্চে নেচে নিন্দার মুখে পাকিস্তানি অভিনেত্রী

এশিয়া পোস্ট বিনোদন
মঞ্চে নেচে নিন্দার মুখে পাকিস্তানি অভিনেত্রী
পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল আলিয়া আলী

জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী ও মডেল আলিয়া আলী আবারও নেটদুনিয়ার ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন। একের পর এক নাটকে অভিনয় এবং সাহসী মন্তব্যের কারণে প্রায়ই আলোচনায় থাকেন এই তারকা। বর্তমানে ‘বাস তেরা সাথ হো’ নাটকে অভিনয় করে তুমুল দর্শকপ্রিয়তা পাচ্ছেন তিনি। তবে এবার অভিনয়ের জন্য নয়, বরং একটি লাইভ শো-তে নাচ পরিবেশন করে তুমুল ট্রোলের শিকার হয়েছেন আলিয়া।

সম্প্রতি একটি ফ্যাশন র‍্যাম্প ও লাইভ স্টেজে পুরোনো ললিউড (পাকিস্তানি সিনেমা) স্টাইলের একটি পোশাক পরে পারফর্ম করেন আলিয়া। সেখানে তার নাচের মুদ্রাগুলো ছিল অত্যন্ত সাধারণ ও সাদামাটা। আর নাচের মধ্যেও ছিল জড়তা। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটিজেনরা সমালোচনায় মেতে ওঠেন। সূত্র: সিয়াসত ডেইলি

এর আগে নিজের একটি আইটেম গানের নাচকে ডিফেন্ড করতে গিয়ে আলিয়া বলেছিলেন, ‘আমি যখন স্টেজে নাচি, সব পুরুষ চোখ ফেরাতে পারে না।’ তার এই পুরোনো মন্তব্যকে টেনে এনে এবার সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রোলের বন্যা বয়ে যাচ্ছে।

ভিডিওর নিচে একজন মন্তব্য করেছেন, ‘সব পুরুষদের এখন অন্য দিকে তাকিয়ে থাকা উচিত, কারণ আলিয়া নাচছেন!’ আরেকজন উপহাস করে লিখেছেন, ‘স্কুলের বাচ্চারাও বার্ষিক অনুষ্ঠানে এর চেয়ে ভালো নাচে।’ অন্য একজন ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, ‘কেউ তার দিকে তাকাবে না, সবাই মাথা ঘুরিয়ে নিন।’ সব মিলিয়ে আলিয়ার এই পারফরম্যান্স নিয়ে নেটপাড়ায় এখন তুমুল হাসাহাসি চলছে।