logo

হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু

হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছে আরও ১ হাজার ২৪২ জনের।

বৃহস্পতিবার (১১ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সারাদেশে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯২ জনের। এ ছাড়া সন্দেহজনক হাম রোগের লক্ষণ নিয়ে ৫৫০ জন মারা গেছে। এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ২৩২ জন ঢাকায় মারা গেছে; আর ৮৬ জন রাজশাহী বিভাগের।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গেল ২৪ ঘণ্টায় নতুন করে ১৩২ জন হাম আক্রান্ত হয়েছে, এই সময়ে ১ হাজার ১১০ জন হামের লক্ষণ নিয়ে হাসপাতালে আসে; যাদের মধ্যে ১ হাজার ৫৭ জন হাসপাতালে ভর্তি হয়।

গেল ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে হাসপাতালে সবচেয়ে বেশি রোগী ৪২৬ জন ঢাকার হাসপাতালগুলোতে। আর সবচেয়ে কম ১৫ জন ভর্তি হয় রংপুরে।

এ নিয়ে দেশে মোট সন্দেহজনক রোগীয় সংখ্যা ৮৩ হাজার ১৩৯ এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১০ হাজার ৫৯ জন।