মাত্র ২ সপ্তাহের জন্য ময়দা ছাড়ুন, এরপর নিজেই অবাক হবেন

ময়দা আমাদের দৈনন্দিন খাবারের তালিকায় একটি পরিচিত উপাদান। রুটি, বিস্কুট, নুডলস, পেস্ট্রিসহ নানা খাবারের মধ্যেই এটি ব্যবহার হয়ে থাকে। কিন্তু এতে পুষ্টিগুণ কম এবং হজমেও কিছুটা সমস্যা তৈরি।
অথচ শুধু ২ সপ্তাহ বা ১৪ দিনের জন্য ময়দা বাদ দিলে শরীরে কিছু ছোট কিন্তু লক্ষ্যযোগ্য পরিবর্তন দেখা যেতে পারে। তবে এগুলো ধীরে ধীরে আসে এবং সবার ক্ষেত্রে পরিবর্তনগুলো একরকম নাও হতে পারে।
চলুন জেনে নিই যে পরিবর্তনগুলো দেখা যায়
হজমে সহজ হয়
ময়দায় ফাইবার প্রায় নেই বললেই চলে। ফলে এটি হজম প্রক্রিয়াকে ধীর করে দেয়। ময়দা বাদ দিলে সাধারণত মানুষ শস্য, ফল ও সবজি বেশি খেতে শুরু করেন, যেগুলোতে ফাইবার থাকে। এর ফলে পেট ফাঁপা কমে, শরীর ভারী লাগার অনুভূতি কম হয় এবং হজমের কাজ কিছুটা স্বাভাবিক হয়।
হঠাৎ শক্তি কমে যাওয়ার সমস্যা ঠিক হয়
ময়দা দ্রুত হজম হয় এবং রক্তে শর্করার মাত্রা হঠাৎ বাড়িয়ে। আবার দ্রুত কমিয়েও দেয়। এর ফলে ক্লান্তি বা ‘এনার্জি ড্রপ’ হতে পারে। তাই ময়দা বাদ দিলে শরীরের এনার্জি তুলনামূলক স্থিতিশীল থাকে, হঠাৎ ক্লান্তির সমস্যা কম হয় এবং সারাদিনে শক্তি ধরে রাখা সহজ হয়।
ক্ষুধার ধরন বদলে
ময়দা দিয়ে তৈরি খাবার বেশি সময় পেট ভরা রাখে না। ফলে বারবার খিদে লাগে। দুই সপ্তাহ ময়দা বাদ দিলে দীর্ঘ সময় পেট ভরা লাগে, হঠাৎ খিদে পাওয়ার প্রবণতা কমে যায় ও অপ্রয়োজনীয় স্ন্যাকিংয়ের অভ্যাস কমতে পারে।
ওজন নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে
শুধু ময়দা বাদ দিলেই ওজন কমে যাবে, এমন নয়। তবে এর ফলে প্রসেসড খাবার কম খাওয়া হয়, অতিরিক্ত ক্যালরি গ্রহণ কমে এবং পেট ফাঁপা বা শরীরে পানি জমা কিছুটা কমতে পারে।
মনে রাখবেন, দীর্ঘমেয়াদে ওজন নিয়ন্ত্রণ নির্ভর করে পুরো খাদ্যাভ্যাস ওে জীবনযাত্রার ওপর।
ত্বকে ফিরবে জেল্লা
কিছু মানুষের ক্ষেত্রে ময়দা কম খেলে ত্বকের নিস্তেজ ভাব কমে আসে ও ব্রণ কিছুটা কমতে পারে। এর কারণ হলো, অতিরিক্ত প্রসেসড খাবার শরীরে হালকা প্রদাহ তৈরি করতে পারে।
শুরুতে খাবারের প্রতি আকর্ষণ বাড়তে পারে
প্রথম কয়েকদিন ময়দা বাদ দেওয়া কঠিন লাগতে পারে, বিশেষ করে যদি রুটি বা বেকারি আইটেম নিয়মিত খাওয়ার অভ্যাস থাকে। এসময় খাবারের ক্রেভিং বেশি হতে পারে। এটি মূলত অভ্যাসজনিত। তবে, কয়েক দিন পর ধীরে ধীরে এ সমস্যা কমে যায়।
ময়দা বাদ দেওয়ার সময় যেসব বিষয় মাথায় রাখবেন
- বিকল্প হিসেবে আটা, ওটস, ডাল ও মিলেটজাতীয় খাবার বেছে নিন
- পর্যাপ্ত পানি পান করুন
- প্রোটিনযুক্ত খাবার খান
- হঠাৎ খুব কঠোর ডায়েট পরিবর্তন করবেন না
- কোনো স্বাস্থ্য সমস্যা থাকলে বিশেষজ্ঞের পরামর্শ নিন
দুই সপ্তাহ ময়দা বাদ দিলে হজম, এনার্জি এবং খিদের ধরনে কিছু ইতিবাচক পরিবর্তন দেখা যেতে পারে। তবে এটি কোনো দ্রুত সমাধান নয়, বরং ধীরে ধীরে অভ্যাস পরিবর্তনের একটি ধাপ।
ময়দা বাদ দেওয়া মানেই নিখুঁত ডায়েট নয়। বরং এটি একটি সচেতন সিদ্ধান্ত, যা আপনাকে নিজের শরীরের প্রতিক্রিয়া বুঝতে সাহায্য করে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভারসাম্যপূর্ণ খাবার খাওয়া এবং দীর্ঘমেয়াদে স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলা।
সূত্র : এনডিটিভি