logo

হাম ও উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৭ শিশুর মৃত্যু

হাম ও উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৭ শিশুর মৃত্যু

হাম ও উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় নতুন করে ৭ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। একই সময়ে হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৮২৯ জন। 

বৃহস্পতিবার (৯ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত সারাদেশে আক্রান্ত হওয়া ও উপসর্গ নিয়ে ১ হাজার ৮২৯ জন শিশুকে হাসপাতালে আনা হয়েছে। এর মধ্যে শনাক্ত হয়েছে ৬৪২ জনের। এতে করে হাম সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে ১২ হাজার ৩২০ জনে দাঁড়িয়েছে। আর হাম নিশ্চিত হয়েছে এমন রেগাীর সংখ্যা বেড়ে পৌঁছেছে ২ হাজার ২৪১ জনে। 

শুধু আক্রান্ত হয়, বাড়ছে প্রাণহানিও। নতুন করে সাতজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের শরীরে হাম শনাক্ত হয়েছে, বাকিদের হামজনিত অন্যান্য জটিলতা ছিল। সব মিলিয়ে চলতি বছর হামে আক্রান্ত ও সন্দেহভাজন হিসেবে মৃত্যু হয়েছে ১৬৬ জনের। এর মধ্যে সন্দেহভাজনই ১৪৩ জন। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, নতুন রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ৫০৪ জন ঢাকা বিভাগে। দ্বিতীয় সর্বোচ্চ রোগী ২২৫ জন ছিল রাজশাহীতে। এছাড়াও চট্টগ্রামে ১৫৯ জন, খুলনায় ৮৪ জন, বরিশালে ৭৫ জন রংপুরে ৬১ জন, সিলেটে ৫০ জন ও ময়মনসিংহে ২৯ জন।