Advertisement

চিয়া সিডের সঙ্গে যে ৫ খাবার কখনোই খাবেন না

এশিয়া পোস্ট ডেস্ক
চিয়া সিডের সঙ্গে যে ৫ খাবার কখনোই খাবেন না
ছবি : সংগৃহীত

ছোট্ট দানার মতো দেখতে হলেও চিয়া সিডের পুষ্টিগুণ বিশাল। স্বাস্থ্যসচেতন মানুষের কাছে এটি এখন বেশ জনপ্রিয় একটি সুপারফুড। এতে রয়েছে প্রচুর ফাইবার, প্রোটিন, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, আয়রন, ক্যালসিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট। নিয়মিত চিয়া সিড খেলে ওজন নিয়ন্ত্রণে রাখা, হজমশক্তি উন্নত করা এবং ত্বক ও চুল ভালো রাখতে সাহায্য মিলতে পারে।

Advertisement

তবে পুষ্টিবিদদের মতে, সব খাবারের সঙ্গে চিয়া সিড খাওয়া ঠিক নয়। কিছু খাবারের সঙ্গে এটি মিশিয়ে খেলে হজমে সমস্যা, পেট ফাঁপা কিংবা অস্বস্তি হতে পারে। তাই চিয়া সিড খাওয়ার আগে জেনে নেওয়া জরুরি কোন খাবারের সঙ্গে এটি এড়িয়ে চলা ভালো।

সাদা ভাত

সাদা ভাতে থাকে পরিশোধিত কার্বোহাইড্রেট, কিন্তু ফাইবারের পরিমাণ খুব কম। অন্যদিকে চিয়া সিডে প্রচুর ফাইবার থাকে। এই দুই খাবার একসঙ্গে বেশি পরিমাণে খেলে হজমের গতি ভারসাম্য হারাতে পারে।

ফলে পেট ফাঁপা, অস্বস্তি বা বদহজমের সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে যাদের হজমশক্তি দুর্বল, তাদের সতর্ক থাকা উচিত।

কলা

কলা নিজেই একটি ফাইবারসমৃদ্ধ খাবার। আবার চিয়া সিডেও রয়েছে উচ্চমাত্রার দ্রবণীয় ফাইবার। দুটো একসঙ্গে বেশি পরিমাণে খেলে হজম ধীর হয়ে যেতে পারে।

এর ফলে পেট ভারী লাগা, গ্যাস বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা হতে পারে। মাঝে মাঝে কলা-চিয়া স্মুদি খাওয়া গেলেও প্রতিদিন খাওয়ার অভ্যাস না করাই ভালো।

ফুল ফ্যাট দুধ বা মিল্কশেক

চিয়া সিড পানিতে বা তরলে ভিজলে জেলের মতো হয়ে যায়। এর সঙ্গে ফুল ফ্যাট দুধ, ক্রিমি মিল্কশেক বা ভারী দুগ্ধজাত খাবার মিশিয়ে খেলে অনেকের পেটে অস্বস্তি হতে পারে।

বিশেষ করে যাদের পেট সংবেদনশীল, তাদের ক্ষেত্রে পেট ফাঁপা বা হজমে ধীরগতি দেখা দিতে পারে। তাই চিয়া সিডের সঙ্গে হালকা দুধ বা দই খাওয়া তুলনামূলক ভালো।

ডুবো তেলে ভাজা খাবার

সমুচা, পাকোড়া, ফ্রেঞ্চ ফ্রাই বা অতিরিক্ত তেলযুক্ত খাবারের সঙ্গে চিয়া সিড খাওয়া একদমই ভালো অভ্যাস নয়।

চিয়া সিড হজমে সহায়তা করলেও ভাজা খাবার হজম প্রক্রিয়াকে ধীর করে দেয়। ফলে অ্যাসিডিটি, গ্যাস বা পেটের অস্বস্তি বাড়তে পারে। তাই চিয়া সিডের সঙ্গে ফল বা হালকা খাবার খাওয়াই বেশি উপকারী।

অতিরিক্ত চিনিযুক্ত খাবার

কেক, মিষ্টি, হালুয়া বা অতিরিক্ত চিনিযুক্ত স্মুদিতে চিয়া সিড মিশিয়ে খেলে এর আসল উপকারিতা অনেকটাই কমে যায়।

অতিরিক্ত চিনি রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়িয়ে দেয়। অন্যদিকে চিয়া সিডের ফাইবার শরীরে ধীরে হজম হওয়ার প্রক্রিয়া তৈরি করে। এই দুই বিপরীত প্রভাবের কারণে শরীরে অস্বস্তি তৈরি হতে পারে।


চিয়া সিড খাওয়ার সঠিক উপায়

  • চিয়া সিড সবসময় ভিজিয়ে খাওয়া ভালো
  • পর্যাপ্ত পানি পান করতে হবে
  • ফল, ওটস, দই বা সালাদের সঙ্গে খেলে বেশি উপকার পাওয়া যায়
  • প্রথমে অল্প পরিমাণে খাওয়া শুরু করুন
  • দিনে ১ থেকে ২ টেবিল চামচের বেশি না খাওয়াই ভালো

চিয়া সিড নিঃসন্দেহে পুষ্টিকর খাবার। তবে সঠিক নিয়ম না মেনে খেলে উপকারের বদলে অস্বস্তি তৈরি হতে পারে। তাই কী খাচ্ছেন, কতটা খাচ্ছেন এবং কোন খাবারের সঙ্গে খাচ্ছেন - সেদিকে নজর রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

সূত্র: টাইমস অব ইন্ডিয়াটিভি নাইন বাংল