হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৩৪

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হাম উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে আরও ১ হাজার ৩৩৪ শিশুর শনাক্ত হয়েছে।
মঙ্গলবার (২ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।
এই হিসাব সোমবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে মোট ৫৯৪ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামে নিশ্চিত মৃত্যুর সংখ্যা ৯০। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৫০৪ জন।
গত ২৪ ঘণ্টায় ৪২ নিশ্চিত হামের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৯ হাজার ১৩৬ জন।
একই সময়ে ১ হাজার ২৯২ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে করে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ৭৩ হাজার ৩৬২ জনে।
