মাথায় আঘাত পেলে যা করণীয়

মাথায় আঘাত হঠাৎ করেই ঘটতে পারে; খেলতে গিয়ে, পড়ে গিয়ে বা দুর্ঘটনায়। অনেক সময় আঘাতটা ছোট মনে হলেও ভেতরে গুরুতর সমস্যা তৈরি হতে পারে। তাই শুরুতেই সঠিকভাবে ব্যবস্থা নেওয়া খুব জরুরি।
মাথায় আঘাত লাগলে মাথার চামড়া কেটে যেতে পারে, খুলিতে চাপ পড়তে পারে বা মস্তিষ্কে ঝাঁকুনি লাগতে পারে, যাকে কনকাশন বা ট্রমাটিক ব্রেইন ইনজুরি (TBI) বলা হয়। এগুলো হালকা থেকে গুরুতর - যেকোনো ধরনের হতে পারে।
মাথায় আঘাতের সাধারণ লক্ষণ
- মাথার চামড়া কেটে যাওয়া
- ফোলা বা কালশিটে দাগ
- মাথা ঘোরা
- অজ্ঞান হয়ে যাওয়া
- বমি বমি ভাব
- স্মৃতি বা মনোযোগে সমস্যা
- মাথায় আঘাত পেলে কী করবেন
- আঘাতের জায়গা দেখুন
প্রথমে বুঝে নিন কোথায় আঘাত লেগেছে এবং কতটা গুরুতর।
রক্তপাত বন্ধ করুন
- পরিষ্কার কাপড় বা গজ দিয়ে ১০–১৫ মিনিট চেপে ধরুন
- রক্ত ভিজে গেলে কাপড় না সরিয়ে তার ওপর আরেকটি চাপ দিন
- রোগীকে বিশ্রামে রাখুন
- চুপচাপ শুয়ে থাকতে দিন, অপ্রয়োজনীয় নড়াচড়া বন্ধ রাখুন।
যে লক্ষণগুলো দেখলে দ্রুত হাসপাতালে যাবেন
- বারবার বমি হওয়া
- অজ্ঞান হয়ে যাওয়া
- মাথা ঘোরা বা ভারসাম্য হারানো
- চোখে ঝাপসা দেখা
- আচরণ অস্বাভাবিক হয়ে যাওয়া
- রক্তপাত বন্ধ না হওয়া
এগুলো গুরুতর সমস্যার ইঙ্গিত হতে পারে।
কী করবেন না
- মদ্যপান করবেন না
- খেলাধুলা বা ভারী কাজ করবেন না
- গাড়ি চালাবেন না
- গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন
প্রথম ২৪ ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ, এই সময়টি সবচেয়ে ঝুঁকিপূর্ণ।
এসময় পর্যাপ্ত বিশ্রাম নিন, একজন মানুষ পাশে রাখুন এবং মোবাইল, টিভি বা কম্পিউটার ব্যবহার কম করুন।
কনকাশনের লক্ষণ
- মাথাব্যথা
- বিভ্রান্তি
- কথা জড়িয়ে যাওয়া
- ঘুম ঘুম ভাব
- স্মৃতিভ্রংশ
- আলো বা শব্দে অস্বস্তি
কেন চিকিৎসা জরুরি
সব আঘাত বাইরে থেকে বোঝা যায় না। অনেক সময় ভেতরে সমস্যা আছে কিনা তা জানতে পরীক্ষা দরকার হয়। তাই সন্দেহ হলে দেরি না করে চিকিৎসকের কাছে যান।
মাথায় আঘাতকে কখনো হালকা করে দেখবেন না। সময়মতো সঠিক পদক্ষেপ নিলে বড় বিপদ এড়ানো সম্ভব। সচেতন থাকুন, নিরাপদ থাকুন।
সূত্র: দ্য আর্জেন্সি রুম