Advertisement

ওষুধের ১৭ কাঁচামাল আমদানিতে থাকছে না শুল্ক

এশিয়া পোস্ট প্রতিবেদক
ওষুধের ১৭ কাঁচামাল আমদানিতে থাকছে না শুল্ক
ছবি: সংগৃহীত

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে দেশীয় ওষুধ শিল্পে সক্ষমতা ও আন্তর্জাতিক বাজার বৃদ্ধিতে নতুন করে ১৭টি কাঁচামাল আমদানিতে শুল্ক না রাখার প্রস্তাব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান।

তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি ওষুধের রপ্তানি প্রবৃদ্ধি ধরে রাখতে বিদ্যমান রেয়াতি সুবিধাসংক্রান্ত প্রজ্ঞাপনে নতুন করে আরও ১৭টি মৌলিক কাঁচামাল অন্তর্ভুক্ত করে আমদানি শুল্ক শূন্য শতাংশ করার প্রস্তাব করছি।

একইসঙ্গে অ্যাকটিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট (এপিআই) উৎপাদন বাড়াতে নতুন করে আরও ৫১টি কাঁচামাল আমদানিতে শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে। স্থানীয়ভাবে কাঁচামাল উৎপাদন সক্ষমতা জোরদার করার মাধ্যমে আমদানি-নির্ভরতা কমানোই এ উদ্যোগের মূল লক্ষ্য।

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্রথমবারের মতো স্বাস্থ্য খাতে বরাদ্দ জিডিপির এক শতাংশের ওপরে রাখা হয়েছে। আগামী বরাদ্দ রাখা হয়েছে ৬৯ হাজার ৪০৯ কোটি টাকা। যা চলতি অর্থবছরের প্রায় দ্বিগুণ। চলতি অর্থবছরে বরাদ্দ ৩৫ হাজার ৪৭৭ কোটি টাকা।