logo

হাম উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৫ শিশু

হাম উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৫ শিশু
ছবি: সংগৃহীত

হাম উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৪১১ জনের।

শুক্রবার (৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে জানানো হয় এ তথ্য।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৬৮ জনকে সন্দেহভাজন রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে। চলতি বছরের ১৫ মার্চ থেকে ৫ জুন পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৬ হাজার ৮৭৬ জনে।

একই সময়ে পরীক্ষার মাধ্যমে ২৪৩ জনের হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে ৫ জুন পর্যন্ত মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৯ হাজার ৫০৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ৫ জুন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৬২ হাজার ২৮৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫৮ হাজার ১৫৪ জন।

গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ৫ জনের মৃত্যু হয়েছে। ফলে ১৫ মার্চ থেকে ৫ জুন পর্যন্ত সন্দেহভাজন হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫১৯ জনে।

তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। এ পর্যন্ত নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মোট ৯১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।