logo

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু 

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু 

দেশে হাম আক্রান্ত হয়ে ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নতুন করে ১ হাজার ২৪৮ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এক দিনের মৃত্যুর তথ্যানুযায়ী এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ১৩৮ শিশুর মৃত্যু হয়েছে। আর হামে মারা গেছে ২১ শিশু।

গত ১৫ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ১৩৩ জনে। এর মধ্যে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১ হাজার ৫৯৯ জন। একই সময়ে হাম রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭ হাজার ৫৭৭ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ হাজার ২৪১ জন।