হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায় যেসব খাবার, বাদ দিন এখনই

হৃদরোগ বিশ্বব্যাপী মৃত্যুর অন্যতম প্রধান কারণ। যদিও জন্মগত হার্টের সমস্যা কম মানুষকে আক্রান্ত করে, অধিকাংশ মানুষ এই রোগে ভুগে খারাপ জীবনধারা ও অনিয়মিত খাদ্যাভ্যাসের কারণে। এমন খাবার খাওয়া যা হার্টের জন্য ভালো নয়, তা শরীরে কোলেস্টেরল ও শর্করার মাত্রা বাড়িয়ে হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে।
যদি আপনি অতিরিক্ত ক্যালরি পোড়ান না এবং চিনি ও স্যাচুরেটেড ফ্যাটে ভরা খাবারে অতিরিক্ত লিপ্ত থাকেন, তবে শরীর দ্রুত ক্ষতিগ্রস্ত হতে পারে। এই ধরনের খাবার হজমের জন্যও কঠিন এবং শরীরে টক্সিন বাড়ায়। তাই স্বাস্থ্যকর জীবনধারা শুরু করার আগে, এমন খাবার এড়ানো জরুরি যা হার্টের জন্য ক্ষতিকর।
নিচে কিছু খাবারের কথা তুলে ধরা হলো যেগুলো হার্টের জন্য এড়ানো উচিত।
লবণ : অতিরিক্ত লবণ গ্রহণ উচ্চ রক্তচাপ বাড়ায়, যা হৃদরোগের প্রধান কারণ।
পরিশোধিত শর্করা : সাদা রুটি, ভাত এবং পিজ্জা হলো উচ্চ জিআই (গ্লাইসেমিক ইনডেক্স) সম্পন্ন খাবার। এগুলি রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়ায় এবং দীর্ঘমেয়াদে হার্টের সমস্যা বাড়াতে পারে।
সফট ড্রিঙ্ক : সফট ড্রিঙ্কে প্রচুর চিনি থাকে। বেশি চিনি খেলে স্থূলতা, উচ্চ রক্তশর্করা এবং কার্ডিওভাসকুলার রোগের ঝুঁকি বাড়ে।
মাংস (Red meat) : মাংসে কার্নিটিন থাকে, যা ধমনিতে জমে ক্ষতি করতে পারে। এছাড়াও এতে স্যাচুরেটেড ফ্যাট থাকে, যা হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায়।
প্রক্রিয়াজাত মাংস : প্রসেসড মাংসে নাইট্রেটস থাকে, যা শরীরের শর্করা নিয়ন্ত্রণে বাধা দেয়। এটি উচ্চ রক্তচাপ ও স্থূলতার ঝুঁকি বাড়ায়, যা পরে হার্ট অ্যাটাকের কারণ হতে পারে।
ফ্রাইড চিকেন : ডিপ-ফ্রাইড চিকেনে ক্যালরি, সোডিয়াম এবং ফ্যাটের মাত্রা বেশি থাকে। অতিরিক্ত ফ্রাইড চিকেন খাওয়া উচ্চ রক্তচাপ, টাইপ ২ ডায়াবেটিস এবং স্থূলতার সঙ্গে সম্পর্কিত। বেকড বা স্কিনলেস চিকেন খেলে হার্টের জন্য ভালো।
মাখন : মাখনে স্যাচুরেটেড ফ্যাট বেশি থাকে, যা খারাপ কোলেস্টেরল বাড়ায়। ভেজিটেবল বা অলিভ অয়েল ভিত্তিক স্প্রেড ব্যবহার করা ভালো।
মার্জারিন : ভেজিটেবল অয়েল বা কখনো কখনো প্রাণীজ ফ্যাট দিয়ে তৈরি মার্জারিনে ট্রান্স ফ্যাট থাকে, যা টাইপ ২ ডায়াবেটিস ও করোনারি হার্ট ডিজিজের ঝুঁকি বাড়ায়।
ভাজা খাবার : ভাজা খাবারে ট্রান্স ফ্যাট, অতিরিক্ত কার্বোহাইড্রেট ও সোডিয়াম থাকে, যা সরাসরি ধমনি ব্লক করতে পারে।
আইসক্রিম : আইসক্রিমে ক্যালরি, চিনি ও স্যাচুরেটেড ফ্যাট বেশি থাকে। বেশি খেলে ওজন বাড়ে এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রা বাড়িয়ে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায়। বিকল্প হিসেবে ফ্রোজেন ফ্রুট বার, সোরবেট বা লো-ফ্যাট ফ্রোজেন ইয়োগার্ট খাওয়া ভালো।
বেকড খাবার : কেক, কুকি ও মাফিনে অতিরিক্ত চিনি থাকে। এতে ওজন বাড়ে এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রা বাড়ায় যা হার্টের জন্য ক্ষতিকর।
বক্সড সিরিয়াল : বক্সড সিরিয়াল রক্তে চিনি বাড়ায়, যা কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইড বাড়ায়। কম চিনি যুক্ত সিরিয়াল বেছে নিন।
ইন্সট্যান্ট নুডলস : ডিপ-ফ্রাইড নুডলস ও উচ্চ লবণযুক্ত। অতিরিক্ত লবণ উচ্চ রক্তচাপ বাড়ায় এবং হার্টের ওপর চাপ সৃষ্টি করে।
মদ্যপান : অতিরিক্ত মদ্যপান উচ্চ রক্তচাপ ও হার্টের অনিয়মিত রিদম তৈরি করতে পারে। দীর্ঘমেয়াদে এটি হার্টের জন্য বিপজ্জনক হতে পারে।
হার্ট সুস্থ রাখতে খাদ্যাভ্যাস গুরুত্বপূর্ণ। বেশি চিনি, স্যাচুরেটেড ফ্যাট ও প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস অনুসরণ করলে হৃদরোগের ঝুঁকি অনেক কমানো যায়। প্রাকৃতিক খাবার, শাকসবজি, ফলমূল ও পুরো শস্যের দিকে মনোযোগ দিন।
সূত্র : এপোলো হসপিটাল