logo

প্রথমবার জিডিপির এক শতাংশ বরাদ্দ স্বাস্থ্য খাতে

প্রথমবার জিডিপির এক শতাংশ বরাদ্দ স্বাস্থ্য খাতে
ছবি: সংগৃহীত

প্রথমবারের মত স্বাস্থ্য খাতে বরাদ্দ জিডিপির এক শতাংশের ওপরে উঠেছে। আগামী ২০২৬-২৭ অর্থবছরে এ খাতে বরাদ্দ রাখা হয়েছে ৬৯ হাজার ৪০৯ কোটি টাকা, যা চলতি অর্থবছরের প্রায় দ্বিগুণ।

বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণায় এ তথ্য জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী বলেন, সর্বজনীন ও ন্যায়সংগত স্বাস্থ্যসেবা নিশ্চিতে চলতি অর্থবছরে যেখানে ৩৫ হাজার ৪৭৭ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছিল, সেখানে এবার প্রায় দ্বিগুণ বরাদ্দ রাখা হচ্ছে। সীমিত আয়ের মানুষের চিকিৎসা ব্যয়ের বোঝা কমানো, মানসম্মত ওষুধের সহজলভ্যতা নিশ্চিত করা এবং সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতেই এই বরাদ্দ।

এবারের প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। এর বিপরীত রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা।