হাম ও উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৪২১ জন।
রোববার (২৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ৪২১ জন। এসময় ১৪৩ জন নিশ্চিত হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতালে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগী ভর্তির সংখ্যা ২১ হাজার ৪৩৪ জন। সন্দেহজনক হাম রোগীর মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন ১৭ হাজার ৯৫৫ জন।
এতে আরও বলা গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে মৃত্যু সংখ্যা সাত জন। গত ১৫ মার্চ হতে এখন পর্যন্ত ২১৬ জন সন্দেহজনক হাম রোগী মৃত্যুবরণ করেছেন।