লিভারে চর্বি কমানোর ঘরোয়া উপায়

লিভারে চর্বি বা ফ্যাটি লিভার। এই সমস্যায় ভুগছে এমন সংখ্যা দিন যত যাচ্ছে বাড়ছে। মূলত অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, কম শারীরিক পরিশ্রম ও অনিয়মিত জীবনযাপনের কারণে সমস্যাটি বেশি দেখা দেয়।
এ ছাড়াও অভিরিক্ত ওজনের কারণেও এই সমস্যা দেখা যায়। অনেকের ধারণা বয়স বেড়ে যাওয়া পর ফ্যাটি লিভারের সমস্যা হয়। আসলে এই ধারণা সঠিক নয়। কম বয়সিদের মধ্যেও এই সমস্যা দেখা দিতে পারে। গবেষণা বলছে, আমেরিকান প্রাপ্তবয়স্কদের প্রায় এক-তৃতীয়াংশই ফ্যাটি লিভারে আক্রান্ত।
যখন লিভারে অতিরিক্ত চর্বি জমতে শুরু করে, তখন লিভার তার কাজটি সুষ্ঠুভাবে করতে পারে না। এর ফলে শারীরিক বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। তবে এসবে চিন্তার কিছু নেই। স্বাস্থ্যকর ডায়েট অনুসরণ করলেই সুস্থ থাকা সম্ভব।
ফ্যাটি লিভারে আক্রান্তের উচিত খ্যাদ্যাভাসে পরিবর্তন আনা। ফলমূল ও শাকসবজি খাওয়া। সেই সঙ্গে ভিটামিন সি ও উচ্চ ফাইবারযুক্ত খাবার খেতে হবে। মূলত আপনি চাইলে ঘরোয়া উপায়ে এই সমস্যার সমাধান করতে পারবেন।
লিভারে চর্বি কমাতে নিয়মিত যেসব খাবার খাবেন-
কফি পান
নিয়মিত কফি পান করে ফ্যাটি লিভারের সমস্যা সমাধান করা যায়। গবেষণায় দেখা গেছে, যারা নিয়মিত কফি পান করেন তাদের লিভার অন্যদের তুলনায় ভালো থাকে। লিভারের বিভিন্ন প্রদাহের বিরুদ্ধে লড়াই করে কফি। একই সঙ্গে লিভারের স্বাস্থ্যকর এনজাইমের উৎপাদন বাড়িয়ে তোলে।
সামুদ্রিক বিভিন্ন মাছ
সামুদ্রিক মাছে আছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড। যা লিভারে চর্বি কমাতে ভালো কাজ করে। সামুদ্রিক মাছ যেমন- সালমন, সার্ডাইনস, টুনা এবং ট্রাউটের মতো ফ্যাটযুক্ত মাছে বেশি পরিমাণে ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড থাকে। এসব মাছ লিভারে জমে থাকা চর্বি দূর করতে পারে।
আখরোট
লিভারের চর্বি কমাতে আখরোট অনেক জরুরি। এতেও রয়েছে ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড। গবেষণায় দেখা গেছে, আখরোট খেলে ফ্যাটি লিভার রোগে আক্রান্ত ব্যক্তিদের যকৃতের কার্যকারিতা বাড়ে।
গ্রিন টি
আমরা সবাই জানি গ্রিন টির স্বাস্থ্য উপকারিতা। ফ্যাটি লিভারের রোগীদের জন্য অনেক উপকারি গ্রিন টি। এই চা জমে থাকা চর্বি হ্রাস করতে পারে। এ ছাড়াও গ্রিন টি কোলেস্টেরলের মাত্রাও কমায়।
জলপাই তেল
জলপাই তেল খাওয়ার অভ্যাস গড়ুন। এই তেল দ্রুত ওজন কমায়। যার ফলে লিভারে জমে থাকা চর্বি দূর হবে। এই স্বাস্থ্যকর তেলে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড বেশি থাকে। বিশেষজ্ঞদের মতে, মার্জারিন বা মাখন দিয়ে রান্নার চেয়ে অলিভ অয়েল ব্যবহার বেশি স্বাস্থ্যকর।
যেসব খাবার খাওয়া যাবে না-
অ্যালকোহল
ফ্যাটি লিভার রোগীদের অ্যালকোহল পান করা যাবে না। শুধু ফ্যাটি লিভার না অন্যান্য লিভারের অসুস্থতার একটি বড় কারণ হলো অ্যালকোহল।
মিষ্টিজাতীয় খাবার
যেকোনো মিষ্টি খাবার সুগার বাড়িয়ে দেয়। সুগার লিভারে চর্বির পরিমাণ বাড়িয়ে তোলে। এই জাতীয় খাবারের পাশাপাশি ক্যান্ডি, কুকিজ, সোডাস এবং ফলের রস থেকে দূরে থাকুন।
তেলে ভাজা খাবার
অতিরিক্ত তেল শরীরের জন্য ভালো না। এর মধ্যে তেলে ভাজা খাবার, যা পরিহার করতে হবে। এসব খাবারে ফ্যাট এবং ক্যালোরি বেশি থাকে।
লবণ
অনেকেই খাবারের পাতে লবণ নিয়ে খায়। লবণ পরিমাণের বেশি খেলে আপনার শরীর অতিরিক্ত জল ধরে রাখতে পারে। এতে ফ্যাটি লিভারের সমস্যা দেখা দিতে পারে।
গরুর মাংস
অনেকে প্রিয় খাবার গরুর মাংস। এই খাবারে স্যাচুরেটেড ফ্যাট বেশি থাকে। তাই ফ্যাটি লিভারে ভুগলে গরুর মাংস একেবারেই খাওয়া যাবে না।
এ ছাড়াও সাদা রুটি, ভাত এবং পাস্তা এগুলো হলো প্রক্রিয়াজাতকরণ খাবার। এসবে ফাইবার কম থাকে। এ ছাড়াও এসব খেলে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায়।
লিভারের চর্বি কমানোর আরও কিছু উপায়
রিফাইনড সুগার বর্জন
প্যাকেটজাত জুস, কোল্ড ড্রিঙ্কস, ফ্রুক্টোজ সিরাপ এবং ময়দার তৈরি খাবার লিভারে সরাসরি ফ্যাট তৈরি করে। এগুলো পুরোপুরি বাদ দিন।
ব্যায়াম
নিয়মিত ব্যায়াম শরীরের জন্য বেশ উপকারি। সপ্তাহে অন্তত ১৫০ মিনিট মাঝারি মানের ব্যায়াম বা অ্যারোবিক্স করুন, যা লিভারের চর্বি কমাতে সাহায্য করে।
ওজন নিয়ন্ত্রণ
শরীরের ওজন বেড়ে গেলেই নানা রোগ দেখা দিতে পারে। এজন্য অতিরিক্ত ওজন কমান এবং লিভারের স্বাভাবিক কার্যক্ষমতা ধরে রাখতে অ্যালকোহল বা মদপানের অভ্যাস ত্যাগ করুন।

