logo

আদ্‌-দ্বীন ভবন হাসপাতালের জন্য উপযুক্ত নয়: স্বাস্থ্যমন্ত্রী

আদ্‌-দ্বীন ভবন হাসপাতালের জন্য উপযুক্ত নয়: স্বাস্থ্যমন্ত্রী
ছবি : সংগৃহীত

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্‌-দ্বীন ভবনটি মেডিকেল কলেজ ও হাসপাতালের জন্য উপযুক্ত নয় বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বৃহস্পতিবার (৪ জুন) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

এ সময় আদ্‌-দ্বীন হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে ৬ নবজাতকের মৃত্যুর দায় হাসপাতাল কর্তৃপক্ষের বলে জানান তিনি।

স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদ নিয়ে এক প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালের অনুমোদন ছিল। আমাদের কাছে রাজউকের একটা প্রতিবেদন আছে। তারা পরবর্তীতে অনেক চেঞ্জ করেছে। এ নিয়ে রাজউক আরেকটা প্রতিবেদন দিয়েছে এবং তারা এ নিয়ে ব্যাবস্থা গ্রহণ করবে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, তদন্ত প্রতিবেদনে আদ-দ্বীন হাসপাতালের দায়িত্বে অবহেলা স্পষ্টভাবে পাওয়া গেছে। পরবর্তী প্রক্রিয়া হিসেবে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।

লিখিত বক্তেব্যে তিনি বলেন, তদন্ত কমিটি জানিয়েছে, গত ২৭ মে মগবাজারে অবিস্থত আদ্‌-দ্বীন মেডিকেল কলেজ ও হাসপাতালে ভোর ৫টা থেকে সকাল ৯টার মধ্যে ছয় নবজাতকের আকস্মিক মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এবং ওই সময় দায়িত্বরত চিকিৎসক না থাকা এবং নার্স না থাকা ও হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলার বিষয়টি স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে।