logo

হাম উপসর্গে আরও চার শিশুর মৃত্যু

হাম উপসর্গে আরও চার শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময় হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৯৪২ শিশু আর হাম শনাক্ত হয়েছে ৮৬ জনের।

শনিবার (১৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে। এই হিসাব ১৭ এপ্রিল সকাল ৮টা থেকে আজ ১৮ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত সময়ের।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯৪২ জন এবং গত ১৫ মার্চ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ২২ হাজার ৪০৯ জন। আর গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৮৬ জন, গত ১৫ মার্চ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা তিন হাজার ২৭৮ জন।
   
১৫ মার্চ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪ হাজার ৫২২ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১১ হাজার ৭৫১ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে ৩৫ জনের মৃত্যু হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ১৭৮ জনের মৃত্যু হয়েছে।