কতটা বাদাম খাওয়া উচিত, পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞ

বিভিন্ন বাদাম, কাজু, কিশমিশ বা অন্য বীজজাতীয় খাবারকে আমরা অনেকেই খুব স্বাস্থ্যকর মনে করি। এগুলো পুষ্টিগুণে ভরপুর, সহজে খাওয়া যায় এবং প্রায় সব ডায়েট প্ল্যানেই রাখা হয়। কিন্তু সমস্যা হয় তখনই, যখন ‘স্বাস্থ্যকর’ মানে আমরা ‘যত খুশি খাওয়া যায়’ বলে ধরে নিই।
বিশেষজ্ঞরা বলছেন, বাদাম ও ড্রাই ফ্রুটস যতই ভালো হোক, এগুলো উচ্চ ক্যালরিযুক্ত। তাই পরিমাণ নিয়ন্ত্রণ না করলে উল্টো ওজন বাড়া বা ডায়েট নষ্ট হওয়ার ঝুঁকি থাকে।
কেন পরিমাণ নিয়ন্ত্রণ জরুরি
অনেক সময় আমরা রাতের বেলায় হালকা ক্ষুধা পেলে বাদাম বা ড্রাই ফ্রুটস খাই, ভেবে নিই এটি স্বাস্থ্যকর। কিন্তু আমরা ভুলে যাই এতে অল্পতেই অনেক ক্যালরি চলে আসে।
এই ধরনের খাবারকে বিশেষজ্ঞরা অনেক সময় ‘ক্যালরি বোমা’ বলেও উল্লেখ করেন। অর্থাৎ, দেখতে ছোট হলেও এতে ক্যালরির পরিমাণ বেশি থাকে।
কোনগুলো কতটা খাবেন
সঠিক পরিমাণে খাওয়ার মতো খাবার
কাঠবাদাম : দিনে ৫ থেকে ৭টি (ভিটামিন ই ও ম্যাগনেসিয়াম পাওয়া যায়, তবে ক্যালরিও বেশি)
আখরোট : দিনে ২টি (এতে ওমেগা-৩ থাকে, যা মস্তিষ্কের জন্য উপকারী)
চিয়া বা তিসি বীজ : ১ চা চামচ (ফাইবার ও ভালো ফ্যাটের জন্য যথেষ্ট)
অর্থাৎ, পরিমাণে কম খেলেও উপকার পাওয়া যায়।
যেগুলো খাওয়ার সময় সতর্ক থাকতে হবে
কিশমিশ : এতে প্রাকৃতিক চিনি অনেক বেশি
কাজুবাদাম : সহজেই বেশি খাওয়া হয়ে যায়
খেজুর : দ্রুত শক্তি দেয়, তবে চিনির পরিমাণ বেশি
এগুলো খাওয়া যাবে, কিন্তু সীমিত পরিমাণে
যেগুলো দেখে সাবধান
মধু মেশানো বা ভাজা বাদাম বা ফ্লেভারযুক্ত ট্রেইল মিক্স
এগুলো দেখতে স্বাস্থ্যকর মনে হলেও, অনেক সময় এতে অতিরিক্ত চিনি ও ক্যালরি থাকে।
একটি গুরুত্বপূর্ণ বিষয়: ‘হেলথ হ্যালো’ প্রভাব
আমরা যখন কোনো খাবারকে স্বাস্থ্যকর ভাবি, তখন সেটি কতটা খাচ্ছি তা আর খেয়াল করি না। এটিকে বলা হয় ‘হেলথ হ্যালো’ প্রভাব। সহজভাবে বলতে গেলে, অপরাধবোধ না থাকলেই খাবারটি ক্যালরিমুক্ত হয়ে যায় না।
প্রতিদিনের জন্য সহজ নিয়ম
বিশেষজ্ঞদের মতে, দৈনিক ৫টি কাঠবাদাম, ২টি আখরোট ও ১ চা চামচ যেকোনো বীজই যথেষ্ট। এই ছোট পরিমাণই শরীরের জন্য প্রয়োজনীয় পুষ্টি দিতে পারে
বাদাম ও ড্রাই ফ্রুটস অবশ্যই স্বাস্থ্যকর, কিন্তু অতিরিক্ত খেলে উপকারের বদলে ক্ষতি হতে পারে। তাই এগুলোকে ওষুধের মতো ভাবা ভালো - ঠিক পরিমাণে খেলে উপকার, বেশি খেলে সমস্যা।
সুষম খাদ্যাভ্যাস বজায় রাখতে হলে শুধু কী খাচ্ছেন তা নয়, কতটা খাচ্ছেন সেটিও সমান গুরুত্বপূর্ণ।
সূত্র : এনডিটিভি