হামে মৃত্যু থামছেই না, ছাড়াল ৭০০

সারা দেশে হাম ও এর উপসর্গে গত ২৪ ঘণ্টায় মারা গেছে আরও চার শিশু। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭০২ জনে।
শুক্রবার (২৬ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কেউ মারা না গেলেও সন্দেহজনক হাম রোগে মৃত্যু হয়েছে ৪ শিশুর।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৮৬৯ জন এবং গত ১৫ মার্চ থেকে ২৬ জুন পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯৭ হাজার ৫২২ জন।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১০৭ জন, গত ১৫ মার্চ থেকে ২৬ জুন পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ১১ হাজার ৫৪৯ জন।
এদিকে গত ১৫ মার্চ থেকে ২৬ জুন পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৬০৯ জন শিশুর মৃত্যু হয়েছে। এ সময় নিশ্চিত হামে মারা গেছে ৯৩ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মারা গেছে ৭০২ শিশু।






