logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

২০২৭ সালের শবেবরাত-শবেকদর-রমজান ও দুই ঈদের সম্ভাব্য তারিখ জানুন

২০২৭ সালের শবেবরাত-শবেকদর-রমজান ও দুই ঈদের সম্ভাব্য তারিখ জানুন
ছবি : সংগৃহীত

পবিত্র শবেবরাত, পবিত্র রমজান, পবিত্র শবেকদর ও ঈদুল ফিতর, ঈদুল আজহা মুসলমানদের গুরুত্বপূর্ণ ধর্মীয় উপলক্ষ্য। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি থেকে পবিত্র রমজান মাস শুরু হতে পারে। এর দুই মাস ১০ দিন পর অর্থাৎ ১৬ থেকে ১৮ মে পর্যন্ত উদ্‌যাপিত হতে পারে ঈদুল আজহা।

এদিকে ২০২৭ সালের এসব ধর্মীয় দিবসের সম্ভাব্য তারিখ ও ছুটির দিন প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাত।

Advertisement

দেশটির প্রকাশিত ক্যালেন্ডার অনুযায়ী, আগামী বছরের ২২ বা ২৩ জানুয়ারি দিবাগত রাতে শবেবরাত পালিত হতে পারে। এরপর ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হতে পারে পবিত্র রমজান বা সিয়াম সাধনার মাস। ৫ মার্চ দিবাগত রাতে পালিত হতে পারে শবেকদর। আর ৯ মার্চ উদযাপিত হতে পারে পবিত্র ঈদুল ফিতর। তবে এসব তারিখ এখনও চূড়ান্ত নয়।

ইসলামি বর্ষপঞ্জি অনুযায়ী, ২০২৭ সালে ৮ ফেব্রুয়ারি সোমবার থেকে ১৪৪৮ হিজরির রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। মাসব্যাপী সিয়াম সাধনা শেষে ৯ মার্চ মঙ্গলবার পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হতে পারে। আর রমজানের শেষ দশকের অন্যতম গুরুত্বপূর্ণ রাত লাইলাতুল কদর বা শবেকদর পালিত হতে পারে ৫ মার্চ দিবাগত রাতে।

জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী, ৮ ফেব্রুয়ারি ঢাকায় রোজার প্রথম দিনে সেহরির শেষ সময় হতে পারে ভোর ৫টা ১৯ মিনিট। ইফতারের সম্ভাব্য সময় বিকেল ৫টা ৪৯ মিনিট। ১৪৪৮ হিজরির রমজান মাস উপলক্ষে প্রকাশিত প্রাথমিক নামাজের সময়সূচিতে এ তথ্য উল্লেখ করা হয়েছে।

আলাদান ডটকমের প্রকাশিত সময়সূচি অনুযায়ী, ওই দিন ঢাকায় মাগরিবের ওয়াক্ত শুরু হবে বিকেল ৫টা ৪৯ মিনিটে। মানারাত আল-ইসলামের প্রকাশিত রমজানের সময়সূচিতেও একই সময় উল্লেখ করা হয়েছে। মাগরিবের ওয়াক্ত শুরু হওয়ার সঙ্গে সঙ্গে রোজাদাররা ইফতার করবেন।

এদিকে ২০২৭ সালে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ ১৬ থেকে ১৮ মে পর্যন্ত উদ্‌যাপিত হতে পারে। এর আগের দিন ১৫ মে পালিত হবে পবিত্র আরাফাতের দিন।

ইসলামি বর্ষপঞ্জিতে অন্যান্য গুরুত্বপূর্ণ ধর্মীয় দিবসের সম্ভাব্য তারিখও উল্লেখ করা হয়েছে। সে অনুযায়ী, ৪ ও ৫ জানুয়ারি দিবাগত রাতে শবেমেরাজ এবং ২২ ও ২৩ জানুয়ারি দিবাগত রাতে শবেবরাত পালিত হতে পারে। এ ছাড়া ১৫ জুন পবিত্র আশুরা এবং ১৪ ও ১৫ আগস্ট মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্মবার্ষিকী বা ঈদে মিলাদুন্নবী পালনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। একই ক্যালেন্ডারে ২৪ ও ২৫ ডিসেম্বর দিবাগত রাতে শবে মেরাজের আরেকটি সম্ভাব্য তারিখও উল্লেখ রয়েছে।

বিশেষ করে রমজান ও ঈদুল ফিতরের তারিখ চাঁদ দেখার ওপর নির্ভরশীল। ফলে বাংলাদেশে রমজান শুরু এবং ঈদ উদ্‌যাপনের তারিখ এক দিন আগে বা পরে হতে পারে। জাতীয় চাঁদ দেখা কমিটির ঘোষণার পরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।

সংশ্লিষ্ট ধর্মীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, নতুন চাঁদ দেখার ওপর নির্ভর করে ইসলামি উৎসব ও ধর্মীয় দিবসগুলোর তারিখে পরিবর্তন আসতে পারে। এ ছাড়া রমজানের প্রথম দিনে ইফতারের সময়ও ভৌগোলিক অবস্থানের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে কিছুটা ভিন্ন হবে। তাই ঢাকার জন্য নির্ধারিত সময় দেশের সব অঞ্চলের ক্ষেত্রে একইভাবে প্রযোজ্য হবে না।

২০২৬ সালে পবিত্র রমজান মাস শুরু হয়েছিল ১৯ ফেব্রুয়ারি। মাসব্যাপী রোজা শেষে ২০ মার্চ বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হয়।