Advertisement

জুলাইয়ের পর কিউট ইসলামকে মূলধারা বানানোর চেষ্টা করা হচ্ছে: হারুন ইজহার

এশিয়া পোস্ট ডেস্ক
জুলাইয়ের পর কিউট ইসলামকে মূলধারা বানানোর চেষ্টা করা হচ্ছে: হারুন ইজহার
মুফতি হারুন ইজহার। ছবি: সংগৃহীত

জুলাই বিপ্লবের পর এক ধরনের কিউট ইসলামকে মূলধারা বানানোর চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলামের সাবেক শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক এবং আলজামিয়া ইসলামিয়া লালখানবাজার মাদ্রাসার সহকারী পরিচালক মুফতি হারুন ইজহার। তিনি বলে, কিউট ইসলাম একটা পশ্চিমা প্রকল্প।

Advertisement

বুধবার (১২ আগস্ট) সকাল ৯টা ১৪ মিনিটে নিজের ফেসবুকে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

ফেসবুক পোস্টে মুফতি হারুন ইজহার লিখেছেন, ‘মূর্তির বাংলাদেশ গড়ে ছিল আওয়ামী লীগ। তাদের সঙ্গে আমাদের লড়াইটা যতটা রাজনৈতিক ছিল তার চেয়ে বেশি ছিল আদর্শিক এবং সংস্কৃতিক। সেই সাংস্কৃতিক ও পৌত্তলিকতার দুর্গন্ধ এখনো বহাল আছে। জুলাই বিপ্লবের পর মুজিবের মূর্তি অপসারিত হয়েছিল রাজনৈতিক চেতনায়, সাংস্কৃতিক ও আদর্শিক প্রতিক্রিয়া থেকে নয়। গলদ এখানেই, গলদ গোড়াতেই।’

রাজনীতিতে এক মূর্তি যায়, আরেক মূর্তি আসে মন্তব্য করে তিনি লেখেন, ‘মূর্তির সংস্কৃতি থেকেই যায়। আমাদের সংগ্রামের চরিত্রে রাজনীতির চেয়ে সংস্কৃতি ও আদর্শিক দিকটা মূল। মূর্তির সংস্কৃতিকে আমরা মানি না। প্রাণীর কোনো ভাস্কর্যকে ইসলাম সমর্থন করে না।’

তিনি আরও লেখেন, ‘জুলাই বিপ্লবের পরে এক ধরনের কিউট ইসলামকে মূলধারা বানানোর চেষ্টা করা হচ্ছে। কিউট ইসলাম একটা পশ্চিমা প্রকল্প। তথাকথিত ভণ্ড মডারেট প্রকল্প। চাতুর্যের সঙ্গে হারামকে হালাল বানানোর এজেন্ডা।’

তার দাবি, শাপলার শহীদদের পবিত্র স্মৃতিবিজড়িত সাংস্কৃতিক প্রদর্শনীতে সব রকমের পৌত্তলিক ভাস্কর্য অপসারণ করতে হবে।

তিনি লেখেন, হেফাজতের অবস্থান জানানোর পরেও কর্তৃপক্ষের কোনো পদক্ষেপ দৃশ্যমান নয়। অনতিবিলম্বে আমাদেরকে কলঙ্কমুক্ত করুন।