শুক্রবারে আসর নামাজের পর যে আমলে ৮০ বছরের গুনাহ মাফ হয়

জুমা শব্দের অর্থ এক জায়গায় জড়ো হওয়া বা কাতারবদ্ধ হওয়া। জুমার নামাজ হলো শুক্রবারে জোহরের চার রাকাত নামাজের পরিবর্তে মসজিদে কাতারবদ্ধ হয়ে দুই রাকাত ফরজ নামাজ আদায় করা। পবিত্র কোরআনে জুমা নামে একটি স্বতন্ত্র সুরা আছে। জুমার নামাজের গুরুত্ব বর্ণনা করে আল্লাহ বলেন, ‘হে মুমিনগণ, জুমার দিনে যখন নামাজের জন্য ডাকা হয়, তখন আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও। কেনাবেচা ছেড়ে দাও, এটাই তোমাদের জন্য অতি উত্তম, যদি তোমরা জানতে!’ (সুরা জুমা, আয়াত : ৯)
ইসলামে জুমার দিনের গুরুত্ব অনেক। এদিনের আমল সম্পর্কে বহু হাদিস বর্ণিত হয়েছে। এ দিন সপ্তাহের সেরা দিন। এ দিন পেয়ে আনন্দি হওয়া সুন্নত।
হজরত মুহাম্মদ (সা.) বলেন, ‘জুমার রাতে বা দিনে যে ব্যক্তি ইমান নিয়ে মারা যায়, আল্লাহ তাআলা তাকে কবরের আজাব থেকে মুক্তি দেবেন।’ (সুনানে তিরমিজি, হাদিস: ১০৭৮)
আল্লাহ ছয় দিনে নভোমণ্ডল, ভূমণ্ডল ও সমস্ত জগৎ সৃষ্টি করেছেন, ছয় দিনের শেষ দিন ছিল জুমার দিন। এ দিনে আদম (আ.)-কে সৃষ্টি করা হয়েছে, এ দিনই তাকে জান্নাতে দেওয়া হয় এবং এ দিনই জান্নাত থেকে পৃথিবীতে নামানো হয়। এ দিনই কিয়ামত হবে। জুমার নামাজের গুরুত্ব বর্ণনা করে আল্লাহ বলেন, ‘হে মুমিনগণ, জুমার দিনে যখন নামাজের জন্য ডাকা হয়, তখন আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও। কেনাবেচা ছেড়ে দাও, এটাই তোমাদের জন্য অতি উত্তম, যদি তোমরা জানতে!’ (সুরা জুমা, আয়াত : ৯)
জুমার দিন এবং এ দিনের আমল সম্পর্কে বহু হাদিস বর্ণিত হয়েছে। এককভাবে অন্য কোনো দিন বা সেদিনের নামাজ নিয়ে এত বর্ণনা আর পাওয়া যায় না।
ইসলামে এমন অনেক আমল আছে, যা করা সহজ, পরিমাণে অল্প, সময়ও লাগে কম, কিন্তু সওয়াব পাওয়া যায় অনেক। এমনই একটি আমল জুমার দিন মহানবী (সা.)-এর ওপর দরুদ পড়া। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে জুমার দিন আসর নামাজের পর ওই জায়গায় বসা অবস্থায় ৮০ বার একটি দরুদ পাঠ করবে, তার ৮০ বছরের গোনাহ ক্ষমা হয়, ৮০ বছরের নফল ইবাদতের সওয়াব তার আমলনামায় লেখা হয়।’ (আফদালুস সালাওয়াত: ২৬)
দরুদটি হলো—
اَللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ النَّبِيِّ الْأُمِّيِّ وَعَلَى آلِهِ وَسَلِّم تَسْلِيْمَا
উচ্চারণ: আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিইয়িল উম্মিইয়ি, ওয়া আলা আলিহি, ওয়া সাল্লিম তাসলিমা।
অর্থ: হে আল্লাহ, আপনি মুহাম্মাদ (সা.)-এর ওপর এবং তাঁর বংশধরদের ওপর দরুদ ও সালাম প্রেরণ করুন।
