logo

২৬ পদে বাংলাদেশ ব্যাংকে চাকরির সুযোগ

২৬ পদে বাংলাদেশ ব্যাংকে চাকরির সুযোগ
ছবি: এশিয়া পোস্ট গ্রাফিকস

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর (আইটি) পদে জনবল নেবে ব্যাংকটি। অনলাইনে আবেদন নেওয়া শুরু হয়েছে ১৪ মে থেকে। আবেদন শেষ হবে ২১ মে রাত ১১টা ৫৯ মিনিটে।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ ব্যাংক।

চাকরির ধরন: সরকারি।

পদসংখ্যা: ২৬ (কমবেশি হতে পারে)।

লোকবল: নির্ধারিত নয়।

পদের নাম: ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর (আইটি)।

আবেদনের যোগ্যতা: স্বীকৃতি যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি পাস হতে হবে। কম্পিউটার/তথ্য প্রযুক্তিসংশ্লিষ্ট বিষয়ে সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ছয় মাস মেয়াদি ডিপ্লোমা/ট্রেড কোর্স/শর্ট কোর্স (কম্পিউটারবিজ্ঞান/তথ্যপ্রযুক্তি-সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রিধারীদের ক্ষেত্রে প্রযোজ্য নয়)। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। সকল প্রার্থীর ক্ষেত্রে বয়স ১ জানুয়ারি ২০২৬ তারিখে ২১ থেকে ৩২ বছর হতে হবে।

বেতন ও অন্যান্য সুবিধা: (গ্রেড-১৬) ৯,৩০০-২২,৪৯০ টাকা। এ ছাড়া ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা পাওয়া যাবে।

আবেদনের নিয়ম: বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইট (erecruitment.bb.org.bd)-তে অনলাইন ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন ফি ২০০ টাকা। আবেদনের ৭২ ঘণ্টার মধ্যে ফি দিতে হবে।

আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন এখানে।