logo
Advertisement

চাকরি দিচ্ছে আরএফএল গ্রুপ, পাবেন প্রভিডেন্ট ফান্ডসহ নানা সুবিধা

এশিয়া পোস্ট ডেস্ক
এশিয়া পোস্ট ডেস্ক
চাকরি দিচ্ছে আরএফএল গ্রুপ, পাবেন প্রভিডেন্ট ফান্ডসহ নানা সুবিধা
ছবি: এশিয়া পোস্ট গ্রাফিকস

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আরএফএল গ্রুপ। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বা ডেপুটি ম্যানেজার পদে জনবল নেবে কোম্পানিটি। অনলাইনে আবেদন নেওয়া শুরু হয়েছে ১৭ মে থেকে। আবেদন শেষ হবে ১৬ জুন।

প্রতিষ্ঠানের নাম: আরএফএল গ্রুপ।

চাকরির ধরন: বেসরকারি।

পদসংখ্যা: ১টি।

লোকবল: নির্ধারিত নয়।

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বা ডেপুটি ম্যানেজার।

আবেদনের যোগ্যতা: ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। সমস্যা সমাধান, সিদ্ধান্ত গ্রহণ, উৎপাদন ও গুণমান পরিদর্শনে দক্ষতা থাকতে হবে। কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা লাগবে। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। বয়সসীমা উল্লেখ নেই। কর্মক্ষেত্র অফিস। কর্মস্থল খুলনা।

বেতন ও অন্যান্য সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, লাভের অংশ, দুপুরের খাবার, বার্ষিক বেতন পর্যালোচনা, বছরে দুটি উৎসব বোনাস, ছুটি নগদীকরণ, প্রাণ-আরএফএল আউটলেটগুলোতে ছাড়সহ ক্রেডিট ক্রয়ের সুবিধা।

আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন এখানে।