logo

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে ইন্টার্নশিপের সুযোগ

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে ইন্টার্নশিপের সুযোগ
ছবি: এশিয়া পোস্ট গ্রাফিক্স

ইন্টার্ন নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। ২৬-২৭ অর্থবছরে ৬ মাস মেয়াদি ‘ইন্টার্নশিপ’ পদে ১০ কর্মী নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১৪ অক্টোবর থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আবেদনের শেষ সময় আগামী ২৯ অক্টোবর।

আগ্রহী প্রার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়

পদের নাম: ইন্টার্ন

পদসংখ্যা: ১০টি

মাসিক ভাতা: ১০,০০০ টাকা

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই

আবেদনের যোগ্যতা: পরিবেশ বিজ্ঞান, ফরেস্ট্রি, প্রাণিবিজ্ঞান, উদ্ভিদবিজ্ঞান, মৃত্তিকাবিজ্ঞান, কৃষি, ভূগোল, দুর্যোগ ব্যবস্থাপনা, নগর ও অঞ্চল পরিকল্পনা, ডেভেলপমেন্ট স্টাডিজ, জলবায়ু ও জীববৈচিত্র্য বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর/সমমানের ডিগ্রি থাকতে হবে। ডিগ্রি অর্জনের ২ বছরের মধ্যে আবেদন করতে হবে। পূর্বে ইন্টার্নশিপ করলে পুনরায় আবেদন করতে পারবেন না।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন।