logo

নদী গবেষণা ইনস্টিটিউটে ইন্টার্নশিপের সুযোগ, পাবেন ভাতা

নদী গবেষণা ইনস্টিটিউটে ইন্টার্নশিপের সুযোগ, পাবেন ভাতা
ছবি: এশিয়া পোস্ট গ্রাফিক্স

পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীন নদী গবেষণা ইনস্টিটিউট (আরআরআই) ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে। স্নাতক বা স্নাতকোত্তর পাসে দুই ব্যাচে মোট ১২ জনকে এই সুযোগ দেওয়া হবে। ২০২৭ সালের জানুয়ারি-মার্চ এবং এপ্রিল-জুন মেয়াদে দুই ব্যাচে এ ইন্টার্নশিপ কার্যক্রম পরিচালিত হবে। আবেদনের শেষ সময় আগামী ২৬ নভেম্বর।

আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: নদী গবেষণা ইনস্টিটিউট (আরআরআই), পানি সম্পদ মন্ত্রণালয়।

জনবল: ১২ জন

মাসিক ভাতা: ১০ হাজার

অন্যান্য সুযোগ-সুবিধা: ইন্টার্নশিপ সম্পন্ন করার পর প্রত্যেককে সনদ দেওয়া হবে।

আবেদনের যোগ্যতা: যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে নদী গবেষণা ইনস্টিটিউটের কাজের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অর্জনের দুই বছরের মধ্যে থাকা প্রার্থীরা আবেদন করতে পারবেন।

বিষয়: পুরকৌশল, যন্ত্রকৌশল, পানি সম্পদ কৌশল, রিভার ইঞ্জিনিয়ারিং, হাইড্রোলিক্স, হাইড্রোলজি, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, গণিত, ফলিত গণিত, তড়িৎ কৌশল, কৃষি প্রকৌশল, পদার্থবিদ্যা, ফলিত পদার্থবিদ্যা, মৃত্তিকা বিজ্ঞান, রসায়ন, প্রায়োগিক রসায়ন, কেমি কৌশল, সমুদ্রবিজ্ঞান, ভূগোল, ভূতত্ত্ব, পরিবেশ বিজ্ঞান ও ক্লাইমেট চেঞ্জ। এ ছাড়া সমজাতীয় বা সমপর্যায়ের বিষয়ে ডিগ্রিধারীরাও আবেদন করতে পারবেন।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন।