logo

চাকরি দিচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, নেই বয়সসীমা

চাকরি দিচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, নেই বয়সসীমা
ছবি: এশিয়া পোস্ট গ্রাফিকস

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি)। এসএমই রিলেশনশিপ ম্যানেজার পদে জনবল নেবে ব্যাংকটি। অনলাইনে আবেদন নেওয়া শুরু হয়েছে গতকাল ১ নভেম্বর থেকে। আবেদন শেষ হবে ১০ নভেম্বর।

প্রতিষ্ঠানের নাম: মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি)।

চাকরির ধরন: বেসরকারি।

পদসংখ্যা: ১টি।

লোকবল: নির্ধারিত নয়।

পদের নাম: এসএমই রিলেশনশিপ ম্যানেজার।

আবেদনের যোগ্যতা: যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। এসএমই ব্যাংকিং, ব্যবসায়িক উন্নয়ন ও সম্পর্ক ব্যবস্থাপনা বিষয়ে দক্ষতা থাকতে হবে। কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা লাগবে। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। বয়সসীমা উল্লেখ নেই। কর্মক্ষেত্র অফিস। কর্মস্থল ঢাকা।

বেতন ও অন্যান্য সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাওয়া যাবে।

আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন এখানে।