logo

এসএসসি পাসেই বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ডে চাকরির সুযোগ

এসএসসি পাসেই বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ডে চাকরির সুযোগ
ছবি: এশিয়া পোস্ট গ্রাফিক্স

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ডে ভেরিফিকেশন/ইনভেস্টিগেশন অফিসার পদে দুজনকে সরাসরি নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু হবে আগামীকাল (১ নভেম্বর) থেকে। আবেদনের শেষ সময় আগামী ২১ নভেম্বর। আগ্রহী প্রকৃত বাংলাদেশি নাগরিকদের অনলাইনে আবেদন করতে হবে।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ড।

মন্ত্রণালয়: প্রতিরক্ষা মন্ত্রণালয়

পদের নাম: ভেরিফিকেশন/ইনভেস্টিগেশন অফিসার

পদসংখ্যা: ২টি

গ্রেড: ১১তম

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত কোনো বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

অভিজ্ঞতা: সশস্ত্র বাহিনীতে ২০ বছরের অভিজ্ঞতাসম্পন্ন অবসরপ্রাপ্ত জেসিও (জুনিয়র কমিশন্ড অফিসার) বা সমপদমর্যাদার কর্মকর্তা হতে হবে। তবে বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা এ পদে আবেদন করতে পারবেন না।

বেতন স্কেল: ২৫,০০০-৬০,৫০০ টাকা (জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুযায়ী)

চাকরির ধরন: সরাসরি নিয়োগ

আবেদনকারীর যোগ্যতা: প্রকৃত বাংলাদেশি নাগরিক হতে হবে

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ডের টেলিটক ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।