logo

ডিএমটিসিএলে ইন্টার্নশিপের সুযোগ, থাকছে মাসে ভাতাও

ডিএমটিসিএলে ইন্টার্নশিপের সুযোগ, থাকছে মাসে ভাতাও
কোলাজ ছবি: এশিয়া পোস্ট

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) ৬ মাস মেয়াদি ইন্টার্নশিপের সুযোগ দিয়ে আবেদনপত্র আহ্বান করেছে। সংস্থাটির এমআরটি ট্রেনিং সেন্টারের আওতায় নির্ধারিত সুপারভাইজারের অধীনে এই ইন্টার্নশিপ পরিচালিত হবে।

ইন্টার্নশিপ চলাকালীন যোগ্য প্রার্থীরা মাসিক নির্দিষ্ট ভাতা পাবেন। আগ্রহী প্রার্থীরা আগামী ৫ অক্টোবরের মধ্যে ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন পাঠাতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)

পদের নাম: ইন্টার্ন

পদসংখ্যা: ২ জন

ইন্টার্নশিপ ভাতা: মাসিক ১০,০০০ টাকা (ইন্টার্নশিপ ভাতা ছাড়া অন্য কোনো ভাতা বা সুবিধা প্রদান করা হবে না)

আবেদনের যোগ্যতা

  • আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
  • স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE), ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (EEE) অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক, স্নাতকোত্তর বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
  • ‘অ্যাপিয়ার্ড’ (অপেক্ষমাণ ফল) সনদ দিয়েও আবেদন করা যাবে; তবে সেক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠানের বিভাগীয় প্রধানের প্রত্যয়নপত্র দাখিল করা বাধ্যতামূলক।
  • স্নাতক, স্নাতকোত্তর বা সমমান ডিগ্রি অর্জনের ২ বছরের মধ্যে আবেদন করতে হবে।
  • একজন প্রার্থী কেবল একবারই এই ইন্টার্নশিপের সুযোগ পাবেন।
  • আবেদনকারী অন্য কোনো প্রতিষ্ঠানে বা কর্মে নিয়োজিত থাকলে বর্তমান নিয়োগদাতার অনাপত্তি সনদ (NOC) জমা দিতে হবে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের ডিএমটিসিএলের অফিশিয়াল ওয়েবসাইট থেকে নির্দিষ্ট আবেদন ফরম ডাউনলোড করে তা সঠিকভাবে পূরণ করতে হবে। এরপর প্রয়োজনীয় কাগজপত্রসহ আগামী ৫ অক্টোবর ২০২৬, রাত ১২টার মধ্যে ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিচের ঠিকানায় পৌঁছাতে হবে।

আবেদন পাঠানোর ঠিকানা

ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড, ডিএমটিসিএল প্রশাসনিক ভবন, লেভেল-৫, এমআরটি লাইন-৬ ডিপো, সোনারগাঁও জনপথ রোড, সেক্টর ১৫-১৬, দিয়াবাড়ী, উত্তরা, ঢাকা-১২৩০।

বিস্তারিত তথ্য জানতে ডিএমটিসিএলের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি দেখুন।

সূত্র: ডিএমটিসিএলের অফিশিয়াল ওয়েবসাইট