logo

আইএমএফে ইন্টার্নশিপের সুযোগ

আইএমএফে ইন্টার্নশিপের সুযোগ
আন্তর্জাতিক মুদ্রা তহবিল। ছবি: ব্রিটানিকা

আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের ২০২৭ সালের ফান্ড ইন্টার্নশিপ প্রোগ্রামে (এফআইপি) আবেদন শুরু হয়েছে। ১০ থেকে ১২ সপ্তাহের এ ইন্টার্নশিপে নির্বাচিত ব্যক্তিরা আইএমএফের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে কাজের সুযোগ পাবেন। আবেদনের শেষ সময় আগামী ৫ ডিসেম্বর।

প্রতিষ্ঠানের নাম: আন্তর্জাতিক মুদ্রা তহবিল

আবেদনের যোগ্যতা: আবেদনকারীকে সামষ্টিক অর্থনীতি (ম্যাক্রোইকোনমিকস) বা সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি করতে হবে। তার পিএইচডি শেষ হতে এক থেকে দুই বছর বাকি থাকতে হবে। আগে আইএমএফের ফান্ড ইন্টার্নশিপ প্রোগ্রামে অংশ নিয়েছেন, এমন ব্যক্তিরা পুনরায় আবেদন করতে পারবেন না।

আবেদনকারীর বয়স: সর্বোচ্চ ৩২ বছর

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: আন্তর্জাতিক প্রার্থীদের জন্য যাওয়া-আসার ইকোনমি শ্রেণির বিমানভাড়া দেওয়া হবে। যুক্তরাষ্ট্রে কাজের অনুমতি প্রয়োজন এমন যোগ্য বিদেশি প্রার্থীদের ভিসা আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র দিয়ে সহায়তা করবে আইএমএফ। সীমিত চিকিৎসাবিমার ব্যবস্থাও রয়েছে।

প্রয়োজনীয় নথি: আবেদনের সময় প্রার্থীদের জীবনবৃত্তান্ত (সিভি), স্টেটমেন্ট অব ইন্টারেস্ট বা কভার লেটার এবং বর্তমান শিক্ষার্থী হিসেবে নিবন্ধিত থাকার প্রমাণ দিতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট শিক্ষাক্রমের সাম্প্রতিক একাডেমিক ট্রান্সক্রিপ্ট অথবা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষার্থী হিসেবে নিবন্ধন ও সাম্প্রতিক ফলাফলের তথ্যসংবলিত প্রত্যয়নপত্র জমা দিতে হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আইএমএফের অনলাইন আবেদন পোর্টালে গিয়ে আবেদন করতে পারবেন।