logo

ঢাকা কর কমিশনারের কার্যালয়ে চাকরির সুযোগ

ঢাকা কর কমিশনারের কার্যালয়ে চাকরির সুযোগ
ছবি : সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অর্থ মন্ত্রণালয়ের অধীন ঢাকা কর কমিশনারের কার্যালয়। প্রতিষ্ঠানটি কর অঞ্চল-ঢাকায় ১৩ থেকে ২০তম গ্রেডে ৭ পদে ২৭ কর্মচারী নিয়োগে ১৬ মে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২১ মে সকাল ১০টা থেকে শুরু হয়েছে, যা চলবে ১০ জুন বিকেল ৫টা পর্যন্ত।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: কর কমিশনারের কার্যালয়, ঢাকা

১. পদের নাম: কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ১টি

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

২. পদের নাম: উচ্চমান সহকারী

পদসংখ্যা: ১০টি

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

৩. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ৪টি

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

৪. পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ৪টি

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৫. পদের নাম: গাড়িচালক

পদসংখ্যা: ২টি

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৬. পদের নাম: নোটিশ সার্ভার

পদসংখ্যা: ২টি

বেতন স্কেল: ৮,২৫০-২০,১০০ টাকা (গ্রেড-২০)

৭. পদের নাম: অফিস সহায়ক

পদসংখ্যা: ৪টি

বেতন স্কেল: ৮,২৫০-২০,১০০ টাকা (গ্রেড-২০)

প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩২ বছর (১ মে ২০২৬ তারিখে)

কর্মস্থল: ঢাকা

আবেদন যেভাবে: আবেদনের যোগ্যতা, আবেদন পদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।