logo

এইচএসসি পাসে বাংলাদেশ হাই-টেক পার্কে চাকরির সুযোগ

এইচএসসি পাসে বাংলাদেশ হাই-টেক পার্কে চাকরির সুযোগ
বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ। ছবি: ওয়েবসাইট থেকে নেওয়া

বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ রাজস্ব খাতের ৩ ক্যাটাগরিতে মোট ৩৩ জনকে নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন শুরু হয়েছে ৫ নভেম্বর থেকে। আবেদনের শেষ সময় আগামী ২ ডিসেম্বর। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ

পদ: হিসাবরক্ষক

পদসংখ্যা: ২১ টি

বেতনস্কেল: ২৩,৫০০-৫৬,৮০০ টাকা (গ্রেড-১৪)

শিক্ষাগত যোগ্যতা: অর্থনীতি, ফাইন্যান্স, হিসাববিজ্ঞান বা অন্য কোনো বিষয়ে স্নাতক বা সমমান পাস, কম্পিউটার পরিচালনায় দক্ষতা ।

পদ: কম্পিউটার মুদ্রাক্ষরিক-কাম-অফিস সহকারী

পদসংখ্যা: ৯টি

বেতনস্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস।

অন্যান্য যোগ্যতা: কম্পিউটার মুদ্রাক্ষরিক-কাম-অফিস সহকারী পদের প্রার্থীদের বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন ২০ শব্দ টাইপ করার গতি থাকতে হবে।

পদ: ব্যক্তিগত সহকারী

পদসংখ্যা: ৩টি

বেতনস্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস।

বয়স: ১৮ থেকে ৩২ বছর

পরীক্ষা পদ্ধতি: নিয়োগের জন্য মোট ১১০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১০০ নম্বরের ৯০ মিনিটের লিখিত পরীক্ষা এবং ১০ নম্বরের মৌখিক পরীক্ষা থাকবে। লিখিত পরীক্ষায় বাংলায় ৩০, ইংরেজিতে ৩০, গণিত/পদসংশ্লিষ্ট বিষয়ে ২০ এবং সাধারণ জ্ঞানে ২০ নম্বর থাকবে। পরীক্ষায় পাসের সর্বনিম্ন নম্বর ৫০ শতাংশ।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন।