logo

সপ্তাহে দুদিন ছুটিসহ নগদে চাকরি, পাবেন প্রভিডেন্ট ফান্ড

সপ্তাহে দুদিন ছুটিসহ নগদে চাকরি, পাবেন প্রভিডেন্ট ফান্ড
ছবি: সংগৃহীত

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নগদ লিমিটেড। সিনিয়র এক্সিকিউটিভ বা এক্সিকিউটিভ পদে জনবল নেবে প্রতিষ্ঠানটি। অনলাইনে আবেদন নেওয়া শুরু হয়েছে ২৪ মে থেকে। আবেদন শেষ হবে ১ জুন।

প্রতিষ্ঠানের নাম: নগদ লিমিটেড।

চাকরির ধরন: বেসরকারি।

পদসংখ্যা: ১টি।

লোকবল: একজন।

পদের নাম: সিনিয়র এক্সিকিউটিভ বা এক্সিকিউটিভ।

আবেদনের যোগ্যতা: স্নাতক পাস হতে হবে। বিজ্ঞাপন সংস্থা, ব্যাংক, সরাসরি বিক্রয়/বিপণন পরিষেবা সংস্থা, ই-কমার্স, চলচ্চিত্র নির্মাণ, ফিনটেক স্টার্টআপ, উৎপাদন ও টেলিযোগাযোগ বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে। এক থেকে তিন বছরের অভিজ্ঞতা লাগবে। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। বয়সসীমা উল্লেখ নেই। কর্মক্ষেত্র অফিস। কর্মস্থল ঢাকা।

বেতন ও অন্যান্য সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া দীর্ঘমেয়াদি সঞ্চয়ের জন্য প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, সাপ্তাহিক দুই দিন ছুটি, স্বাস্থ্য ও চিকিৎসা বিমা, বছরে দুটি উৎসব বোনাস।

আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন এখানে।