logo

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে ৮৭৯ পদে বড় নিয়োগ

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে ৮৭৯ পদে বড় নিয়োগ
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো)। ছবি: ওয়েবসাইট থেকে নেওয়া

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) ৪ ক্যাটাগরির পদে ৮৭৯ জনকে নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদগুলো হলো: সহকারী পরিচালক (প্রশাসন), ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, হিসাব করণিক ও অফিস সহায়ক। ৩ ডিসেম্বর থেকে আবেদন শুরু হয়ে চলবে আগামী ৪ জানুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো)

Advertisement

পদ: সহকারী পরিচালক (প্রশাসন)

পদসংখ্যা: ৩০টি

বেতন গ্রেড: ৯

বেতনস্কেল: ৪৪,০০০-১,০৫,৯০০ টাকা

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণি বা বিভাগ গ্রহণযোগ্য না।

অভিজ্ঞতা: এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট ও এক্সেলসহ কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞতা থাকতে হবে।

পদ: ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট

পদসংখ্যা: ৪৬৮টি

বেতন গ্রেড: ১৬

বেতনস্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

অভিজ্ঞতা: নির্মাণকাজে কমপক্ষে ১ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

পদ: হিসাব করণিক

পদসংখ্যা: ৯৭টি

বেতন গ্রেড: ১৬

বেতনস্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে বাণিজ্য বিভাগে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

অভিজ্ঞতা: এমএস ওয়ার্ড ও এক্সেলসহ কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞতা থাকতে হবে।

পদ: অফিস সহায়ক

পদসংখ্যা: ২৮৪টি

বেতন গ্রেড: ২০

বেতনস্কেল: ২০,০০০-৪৮,৪০০ টাকা

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

আবেদনকারীর বয়স: সর্বোচ্চ ৩২ বছর

আবেদন ফি: সহকারী পরিচালক (প্রশাসন) পদের জন্য ২০০ টাকা, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট ও হিসাব করণিক পদের জন্য ১০০ টাকা এবং অফিস সহায়ক পদের জন্য ৫০ টাকা। অনলাইনে আবেদন করার সময় নির্ধারিত ফি জমা দিতে হবে।

যোগাযোগ: আবেদনসংক্রান্ত প্রয়োজনে ০২-২২২২৩০৩০৩ নম্বরে যোগাযোগ করতে পারবেন।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা বাপাউবোর অনলাইন রিক্রুটমেন্ট পোর্টাল এ প্রবেশ করে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।