logo

সৈনিক নিয়োগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী

সৈনিক নিয়োগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী
বাংলাদেশ সেনাবাহিনী। প্রতীকী ছবি

বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ২০২৭ সালে নির্ধারিত সেনানিবাসে এ নিয়োগ কার্যক্রম অনুষ্ঠিত হবে। ১ ডিসেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হয়ে চলবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা এসএমএস ও অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সেনাবাহিনী

Advertisement

পদের নাম: সৈনিক

ট্রেড: সাধারণ (জিডি) ও টেকনিক্যাল (টিটি)

প্রার্থী: পুরুষ ও নারী

আবেদনের যোগ্যতা:

সাধারণ ট্রেড (জিডি): বয়স ১৭ থেকে ২২ বছর। এসএসসি বা সমমানের পরীক্ষায় (মাদ্রাসা, কারিগরি ও উন্মুক্ত) ন্যূনতম জিপিএ-৩.০০ থাকতে হবে।

টেকনিক্যাল ট্রেড (টিটি): বয়স ১৭ থেকে ২৩ বছর। এসএসসি ভোকেশনাল থেকে সংশ্লিষ্ট কারিগরি বিষয়সহ ন্যূনতম জিপিএ-৩.০০ পেয়ে উত্তীর্ণ হতে হবে। অথবা এসএসসি বা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৩.০০ পেয়ে উত্তীর্ণ হওয়ার পাশাপাশি কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে কমপক্ষে ৩ মাসের কোর্স সম্পন্ন করতে হবে।

বিজ্ঞান বিভাগ, প্যারামেডিক, ফিজিওথেরাপিস্ট, ওটিএ, আইসিএ ও রেডিওগ্রাফার বিষয়ে ডিপ্লোমা সম্পন্নকারীরা অগ্রাধিকার পাবেন।

শারীরিক যোগ্যতা:

পুরুষ: উচ্চতা ১.৬৫ মিটার (৫ ফুট ৫ ইঞ্চি), ক্ষুদ্র নৃগোষ্ঠীর উচ্চতা ১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি), ওজন ৪৯.৯০ কেজি, বুক স্বাভাবিক ৩০, স্ফীত ৩২ ইঞ্চি

নারী: উচ্চতা ১.৫৫ মিটার (৫ ফুট ১ ইঞ্চি), ক্ষুদ্র নৃগোষ্ঠীর উচ্চতা ১.৫২ মিটার (৫ ফুট), ওজন ৪৭ কেজি, বুক স্বাভাবিক ২৮, স্ফীত ৩০ ইঞ্চি

প্রার্থীদের চোখের দৃষ্টিশক্তি ৬/৬ হতে হবে। স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এ পরীক্ষায় এইচবিএসএজি ও ডোপ টেস্ট অন্তর্ভুক্ত রয়েছে। সাঁতার জানা বাধ্যতামূলক এবং কমপক্ষে ৩৫ মিটার সাঁতার কাটতে হবে। প্রার্থীকে অবিবাহিত ও বাংলাদেশের নাগরিক হতে হবে।

আবেদন ফি: ৩০০ টাকা (ভর্তি পরীক্ষার ফি ২০০ টাকা এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি ১০০ টাকা)

আবেদনের মাধ্যম: এসএমএস ও অনলাইন

হেল্পলাইন ও যোগাযোগ: ইউজার আইডি বা পাসওয়ার্ড হারিয়ে গেলে এবং ভর্তি পরীক্ষার স্থান ও তারিখ জানতে টেলিটক নম্বর থেকে ৬৫৯৬ নম্বরে এসএমএস পাঠানো যাবে। জরুরি প্রয়োজনে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে কল করে ৮ চাপার পর ১ চাপতে হবে। অন্য অপারেটর থেকে যোগাযোগের নম্বর ০১৫০০১২১১২১।

ই-মেইল: [email protected]

আবেদন যেভাবে: আবেদন করতে প্রথমে টেলিটক প্রিপেইড সিম থেকে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন।