সরকারিভাবে ব্রুনাইয়ে ৩৭০ জনের চাকরির সুযোগ

দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ব্রুনাইয়ের বিভিন্ন প্রতিষ্ঠানে সরকারিভাবে জনবল নিয়োগ দেওয়া হবে। নির্মাণশ্রমিক, রাজমিস্ত্রি, রংমিস্ত্রি, সাধারণ শ্রমিক, প্লাস্টার মিস্ত্রি, প্লাম্বার, কাঠমিস্ত্রি, ফোরম্যান, মেশিন অপারেটর ও ড্রাইভার পদে পৃথক ১৯ প্রতিষ্ঠানে মোট ৩৭০ জন চাকরির সুযোগ পাবেন। আগামী ২৭ নভেম্বর বিকেল ৪টার মধ্যে আবেদন দাখিল করা যাবে।
সম্প্রতি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
চাকরির বিবরণ
১. কোম্পানি: N.M.S Mosharaf Sdn Bhd
পদের নাম, পদসংখ্যা ও বেতন
- রংমিস্ত্রি (১)
- রাজমিস্ত্রি (৩)
- নির্মাণশ্রমিক (৬)
বেতন: দৈনিক ২০ ব্রুনাই ডলার (প্রায় ১,৯৩২ টাকা)।
২. কোম্পানি: H.1 Contractor Sdn Bhd
পদের নাম, পদসংখ্যা ও বেতন
- সাধারণ শ্রমিক (৩): দৈনিক ২০ ব্রুনাই ডলার (প্রায় ১,৯৩২ টাকা)।
- টেকনিশিয়ান (২): দৈনিক ২৩ ব্রুনাই ডলার (প্রায় ২,২২১ টাকা)।
- ইলেকট্রিশিয়ান (২): দৈনিক ২২ ব্রুনাই ডলার (প্রায় ২,১২৫ টাকা)।
৩. কোম্পানি: Kafa Jaya Construction
পদের নাম, পদসংখ্যা ও বেতন
- নির্মাণশ্রমিক (৩)
বেতন: দৈনিক ২০ ব্রুনাই ডলার (প্রায় ১,৯৩২ টাকা)।
৪. কোম্পানি:MCDC Sdn Bhd
পদের নাম, পদসংখ্যা ও বেতন
- নির্মাণশ্রমিক (৫)
বেতন: দৈনিক ২০ ব্রুনাই ডলার (প্রায় ১,৯৩২ টাকা)।
৫. কোম্পানি: Hungjer Contractor
পদের নাম, পদসংখ্যা ও বেতন
- সাধারণ শ্রমিক (২)
বেতন: দৈনিক ২০ ব্রুনাই ডলার (প্রায় ১,৯৩২ টাকা)।
৬. কোম্পানি: K-Motors Sdn Bhd
পদের নাম, পদসংখ্যা ও বেতন
- অটোমোটিভ মেকানিক (২)
বেতন: মাসিক ৬৫০ ব্রুনাই ডলার (প্রায় ৬২,৭৭৪ টাকা)।
৭. কোম্পানি: Daikyo Environment Recycling Sdn Bhd
পদের নাম, পদসংখ্যা ও বেতন
- জেনারেল লেবার (২)
বেতন: দৈনিক ২০ ব্রুনাই ডলার (প্রায় ১,৯৩২ টাকা)।
৮. কোম্পানি:Bru Spark Technology
পদের নাম, পদসংখ্যা ও বেতন
- সাধারণ শ্রমিক (৪)
বেতন: দৈনিক ২০ ব্রুনাই ডলার (প্রায় ১,৯৩২ টাকা)।
৯. কোম্পানি: Syarikat Kita Bersatu
পদের নাম, পদসংখ্যা ও বেতন
- জেনারেল ওয়ার্কার (১৯)
- নির্মাণশ্রমিক (১৯)
বেতন: দৈনিক ২০ ব্রুনাই ডলার (প্রায় ১,৯৩২ টাকা)।
১০. কোম্পানি: HDR Sdn Bhd
পদের নাম, পদসংখ্যা ও বেতন
- সাধারণ শ্রমিক (৫০)
- প্লাস্টার মিস্ত্রি (৫)
- প্লাম্বার (৫)
বেতন: দৈনিক ২০ ব্রুনাই ডলার (প্রায় ১,৯৩২ টাকা)।
১১. কোম্পানি: Suzana Guru Contractor
পদের নাম, পদসংখ্যা ও বেতন
- বুরুহ (শ্রমিক) (৩৫)
- সাহায্যকারী শ্রমিক (৫)
- রাজমিস্ত্রি (১০)
বেতন: দৈনিক ২০ ব্রুনাই ডলার (প্রায় ১,৯৩২ টাকা)।
১২. কোম্পানি: Celina Enterprise
পদের নাম, পদসংখ্যা ও বেতন
- নাপিত (৩)
বেতন: দৈনিক ২০ ব্রুনাই ডলার (প্রায় ১,৯৩২ টাকা)।
১৩. কোম্পানি:C-Tech Sdn Bhd
পদের নাম, পদসংখ্যা ও বেতন
- নির্মাণশ্রমিক (৬)
বেতন: দৈনিক ২০ ব্রুনাই ডলার (প্রায় ১,৯৩২ টাকা)।
১৪. কোম্পানি: Kontrektor Jusmarliana & Keluarga
পদের নাম, পদসংখ্যা ও বেতন
- ফোরম্যান (২)
- নির্মাণশ্রমিক (৬০)
- রাজমিস্ত্রি (১০)
- কাঠমিস্ত্রি (১০)
- রংমিস্ত্রি (৪)
- প্লাম্বার (৪)
বেতন: দৈনিক ২০ ব্রুনাই ডলার (প্রায় ১,৯৩২ টাকা)।
১৫. কোম্পানি: Damuda Construction
পদের নাম, পদসংখ্যা ও বেতন
- নির্মাণশ্রমিক (২৫)
বেতন: দৈনিক ২০ ব্রুনাই ডলার (প্রায় ১,৯৩২ টাকা)।
১৬. কোম্পানি: Syarikat Siti Binti Mohd Tahir & Anak-Anak
পদের নাম, পদসংখ্যা ও বেতন
- ফোরম্যান (১)
- রাজমিস্ত্রি (২)
- রংমিস্ত্রি (২)
- টাইলস মিস্ত্রি (৭)
- নির্মাণশ্রমিক (৮)
বেতন: দৈনিক ২০ ব্রুনাই ডলার (প্রায় ১,৯৩২ টাকা)।
১৭. কোম্পানি: Roman Sdn Bhd
পদের নাম, পদসংখ্যা ও বেতন
- সাধারণ শ্রমিক (১০)
বেতন: দৈনিক ২০ ব্রুনাই ডলার (প্রায় ১,৯৩২ টাকা)।
১৮. কোম্পানি:W.H Jaya Enterprise
পদের নাম, পদসংখ্যা ও বেতন
- সাধারণ শ্রমিক (৫)
- মেশিন অপারেটর (২)
বেতন: দৈনিক ২০ ব্রুনাই ডলার (প্রায় ১,৯৩২ টাকা)।
১৯. কোম্পানি:Nihal Sdn Bhd
পদের নাম, পদসংখ্যা ও বেতন
- সাধারণ শ্রমিক (২০)
- মিস্ত্রি (৩)
বেতন: দৈনিক ২০ ব্রুনাই ডলার (প্রায় ১,৯৩২ টাকা)।
- ড্রাইভার (৩)
বেতন: মাসিক ৬৫০ ব্রুনাই ডলার (প্রায় ৬২,৭৭৪ টাকা)।
চাকরির শর্তগুলো
১. শ্রম চুক্তি: দুই বছর ও নবায়নযোগ্য।
২. কর্মঘণ্টা: দৈনিক ৮ ঘণ্টা ডিউটি।
৩. আবাসনের ব্যয় কোম্পানি বহন করবে।
৪. খাবারের ব্যয় কর্মীকে বহন করতে হবে।
৫. বিমানভাড়া নিয়োগকর্তা বহন করবে।
৬. ওভারটাইম, মেডিকেল, বিমা, ছুটি ও অন্যান্য সুযোগ-সুবিধাদি ব্রুনেইয়ের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে।
পদভেদে আবেদনকারীদের বয়সসীমা ২০ থেকে ৩৫, ৪০, ৪৫ ও ৫০ বছর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। শিক্ষাগত যোগ্যতাও পদ অনুযায়ী ভিন্ন। কয়েকটি পদে প্রাথমিক, মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে।
আবেদন ফি
১০০ টাকা (সার্ভিস চার্জ প্রযোজ্য)
সার্ভিস চার্জ
দক্ষ কর্মীর ক্ষেত্রে ৫৮,৩৫০ টাকা।
আধা-দক্ষ/অদক্ষ কর্মীর ক্ষেত্রে ৪৬,৮৫০ টাকা।
আবেদনের প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ বোয়েসেলের এই https://www.oep.gov.bd/job-circulars ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের সময়সীমা
আগ্রহী প্রার্থীরা আগামী ২৭ নভেম্বর, ২০২৬ ইং তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। এছাড়া বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।



