চাকরি দিচ্ছে ওয়াল্টন, পাবেন প্রভিডেন্ট ফান্ডসহ নানা সুবিধা

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়াল্টন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। অ্যানালিস্ট পদে জনবল নেবে প্রতিষ্ঠানটি। অনলাইনে আবেদন নেওয়া শুরু হয়েছে ১৬ মে থেকে। আবেদন শেষ হবে ২১ মে।
প্রতিষ্ঠানের নাম: ওয়াল্টন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি।
চাকরির ধরন: বেসরকারি।
পদসংখ্যা: ১টি।
লোকবল: একজন।
পদের নাম: অ্যানালিস্ট।
আবেদনের যোগ্যতা: পরিসংখ্যানে বিএসসি/অ্যাকাউন্টিংয়ে বিবিএস/ফিন্যান্সে বিবিএস ডিগ্রিধারী হতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশন, বিশেষ করে এক্সেল ও পাওয়ারপয়েন্টে দক্ষতা থাকতে হবে। অভিজ্ঞতার প্রয়োজন নেই। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। বয়সসীমা উল্লেখ নেই। কর্মক্ষেত্র অফিস। কর্মস্থল ঢাকা (বসুন্ধরা)।
বেতন ও অন্যান্য সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, লাভের অংশ, দুপুরের খাবার, বার্ষিক বেতন পর্যালোচনা, বছরে দুটি উৎসব বোনাস।
আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন এখানে।
