logo

অফিসার পদে নিয়োগ দেবে ওয়ালটন

অফিসার পদে নিয়োগ দেবে ওয়ালটন
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ছবি: সামাজিক যোগাযোগ মাধ্যম

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের কাস্টমার এক্সপেরিয়েন্স ম্যানেজমেন্ট বিভাগ অফিসার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১৫ অক্টোবর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে এবং চলবে আগামী ২২ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি

পদের নাম: অফিসার

বিভাগ: কাস্টমার এক্সপেরিয়েন্স ম্যানেজমেন্ট

পদসংখ্যা: ৩টি

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: এমএস অফিস অ্যাপ্লিকেশন সম্পর্কে জ্ঞান।

অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর। তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন।

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিস

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন।

বয়সসীমা: কমপক্ষে ২২ বছর

কর্মস্থল: ঢাকা

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: মোবাইল বিল, বিমা, গ্র্যাচুইটি, মুনাফার অংশ, চিকিৎসা ভাতা, প্রভিডেন্ট ফান্ড, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন।