logo

সিটিজেন জার্নালে ৩ পদে চাকরির সুযোগ

সিটিজেন জার্নালে ৩ পদে চাকরির সুযোগ
সিটিজেন জার্নাল ২৪ (সিজেডএন২৪)। ছবি: ওয়েবসাইট থেকে নেওয়া

অনলাইন সংবাদমাধ্যম সিটিজেন জার্নাল ২৪ (সিজেডএন২৪) ভিডিও এডিটর, মাল্টিমিডিয়া রিপোর্টার ও শিক্ষানবিশ রিপোর্টার পদে লোকবল নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদনের শেষ সময় আগামী ১৯ নভেম্বর। আগ্রহী প্রার্থীদের নির্দিষ্ট ঠিকানায় সিভি পাঠিয়ে আবেদন করতে হবে।

প্রতিষ্ঠান: সিটিজেন জার্নাল ২৪ (সিজেডএন২৪)

পদসমূহ: ভিডিও এডিটর, মাল্টিমিডিয়া রিপোর্টার ও শিক্ষানবিশ রিপোর্টার।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ও স্নাতকোত্তর পাস হতে হবে।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে ২-৩ বছর

অন্যান্য যোগ্যতা: এআই বা আধুনিক তথ্যপ্রযুক্তি সম্পর্কে ধারণা সম্পন্ন প্রার্থীরা নিয়োগে অগ্রাধিকার পাবেন।

বেতন: আলোচনা সাপেক্ষে

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের [email protected] এই ঠিকানায় সিভি পাঠাতে হবে। ইমেইলের সাবজেক্ট লাইনে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।