স্নাতক পাসেই ওয়ান ব্যাংকে চাকরির সুযোগ

‘অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার-ম্যানেজার’ পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ান ব্যাংক। ৯ নভেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৬ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ওয়ান ব্যাংক পিএলসি
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার-ম্যানেজার
বিভাগ: সেন্ট্রালাইজড সার্ভিস ডেলিভারি
পদসংখ্যা: ৩টি
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: ব্যাংকিং সিস্টেম পরিচালনায় বাস্তব জ্ঞান। এমএস এক্সেল এবং রিপোর্টিং টুলস ব্যবহারে পারদর্শিতা থাকতে হবে। প্রসেস অটোমেশন এবং সিস্টেম উন্নয়ন উদ্যোগে অভিজ্ঞতা থাকলে তা বাড়তি সুবিধা হিসেবে গণ্য হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ৫ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিস
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: কমপক্ষে ২৮ বছর
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী পাবেন।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন।

