logo

ব্র্যাক মাঠ কার্যালয়ে চাকরি, বেতন ছাড়াও পাবেন অন্যান্য সুবিধা

ব্র্যাক মাঠ কার্যালয়ে চাকরি, বেতন ছাড়াও পাবেন অন্যান্য সুবিধা
ছবি: ওয়েবসাইট থেকে নেওয়া

ট্রেইনি কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার (টিসিডিও) পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্র্যাক। আবেদন শুরু হয়েছে ৩ নভেম্বর থেকে এবং চলবে আগামী ১০ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক

পদের নাম: ট্রেইনি কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার (টিসিডিও)

পদসংখ্যা: ১টি

শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর/ সমমানের ডিগ্রি থাকতে হবে। এ ছাড়াও কৃষি/প্রাণিবিদ্যা/ উদ্ভিদবিদ্যা/পরিবেশবিজ্ঞান/মৃত্তিকা বিজ্ঞান/মাৎস্যবিজ্ঞানে ডিগ্রিধারী প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। সকল পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগ/ শ্রেণি অথবা জিপিএ/সিজিপিএ ২.৫০ থাকতে হবে।

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: মাঠপর্যায়

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: উল্লেখ নেই

কর্মস্থল: ব্র্যাক মাঠ কার্যালয়। দেশের যে কোনো জায়গায় কাজ করার মানসিকতা থাকতে হবে।

বেতন: শিক্ষানবিশকালে (৬ মাস) মাসিক বেতন ২৮,০০০ টাকা। চাকরি নিয়মিত হলে, মাসিক বেতন হবে ৩৪,৫৪৬ টাকা।

অন্যান্য সুবিধা: উৎসব ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, মাতৃত্বকালীন ছুটি, স্বাস্থ্য ও জীবন বিমা, মোটরসাইকেল ভাতা, যাতায়াত ভাতাসহ সংস্থার নীতিমালা অনুযায়ী আরো অন্যান্য সুবিধাদি।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন।